• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৮ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

আজও হচ্ছে ভারী বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ২ ২০২১, ১২:১২ অপরাহ্ণ
অ- অ+
আজও হচ্ছে ভারী বৃষ্টি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আজও দেশের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল শনিবার পর্যন্ত এই ভারী বৃষ্টি থাকতে পারে। এরপর কিছুটা কমলেও বৃষ্টি হবে মাসজুড়েই। তবে থেমে থেমে। কোথাও হালকা আর কোথাও মাঝারি ধরনের। এদিকে নদী বন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হবে মাসজুড়েই। গত দুই দিনের মতো আজও দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত এই ভারী বৃষ্টি থাকতে পারে। এরপর কমে আসবে কিছুটা। তবে একেবারে বন্ধ হবে না। মাসজুড়েই বৃষ্টি থাকবে। তবে সব সময় ভারী বৃষ্টি হবে না।

এক সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, আবার কোথাও কোথাও অতিভারী বৃষ্টি অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এদিকে এই ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায় ২০৪ মিলিমিটার। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২১, ময়মনসিংহে ২, চট্টগ্রামে ১৮২, সিলেটে ১৩৪, রাজশাহীতে ৯২, রংপুরে ৫, খুলনায় ৯৬ এবং বরিশালে ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর উপর দিকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এসবের প্রভাবে ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়ায় শৃঙ্খলা আনা হবে : মেয়র শাহাদাত

চমেক হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়ায় শৃঙ্খলা আনা হবে : মেয়র শাহাদাত

চবিতে চালু হচ্ছে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার

চবিতে চালু হচ্ছে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার

পুলিশ সপ্তাহ-২০২৬ : দৌড় প্রতিযোগিতায় ট্রিপল সাফল্য সিএমপির ইয়ামিনের

পুলিশ সপ্তাহ-২০২৬ : দৌড় প্রতিযোগিতায় ট্রিপল সাফল্য সিএমপির ইয়ামিনের

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : মেয়র শাহাদাত

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : মেয়র শাহাদাত

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রদ্যোতকুমার বড়ুয়া ও সুসেনকান্তি দাশ

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রদ্যোতকুমার বড়ুয়া ও সুসেনকান্তি দাশ

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টিআইসিতে ‘কিংবদন্তির গান’ : রায়হান আনোয়ারের মুগ্ধতা ছড়ানো একক সংগীতানুষ্ঠান

টিআইসিতে ‘কিংবদন্তির গান’ : রায়হান আনোয়ারের মুগ্ধতা ছড়ানো একক সংগীতানুষ্ঠান

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিভাগীয় কমিশনার

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিভাগীয় কমিশনার

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.