• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন এমপি সাঈদ আল নোমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২ ২০২৬, ১৮:৩৬ অপরাহ্ণ
অ- অ+
আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

সাইয়েদ আল নোমান

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ জনবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব ও চট্টগ্রাম- ১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমানকে সদস্য করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিকে।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং শিগগির কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।

এছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভায় নজরুল ইসলাম খান ও শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক দলের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।

নতুন আহ্বায়ক কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসাইন, এমএম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এমজি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু, জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

ShareTweetShare

আরও পড়ুন

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা
অর্থনীতি

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
চট্টগ্রাম

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত
চট্টগ্রাম

প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত
লীড-২

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য হলেন এমপি সাঈদ আল নোমান

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা

নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে আকিজ রেডিমিক্সের সম্মাননা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর জন্মদিনে ওমরগণি এমইএস কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত

প্রধান সড়ক থেকে অলিগলি—কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না : শাহাদাত

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত

সিভাসুতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ পালিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেরি ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা : জেলা প্রশাসক জাহিদ

নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা : জেলা প্রশাসক জাহিদ

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.