• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১ ২০২৫, ১৭:৩৩ অপরাহ্ণ
অ- অ+
‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: দেশের প্রথম টেলিযোগাযোগ অপারেটর হিসেবে ‘গ্লোবাল টপ এমপ্লয়ার ২০২৫’ সার্টিফিকেশন অর্জন করেছে শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। আন্তর্জাতিক সংস্থা ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ এ স্বীকৃতি দিয়েছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বমানের মানব-সম্পদ (এইচআর) ব্যবস্থাপনা, প্রতিভা বিকাশ এবং কর্মীদের অগ্রাধিকার দেওয়ার সংস্কৃতির মাধ্যমে একটি উৎপাদনশীল কর্মপরিবেশ তৈরিতে বাংলালিংকের অঙ্গীকারকে প্রতিফলিত করে। পাশাপাশি,এ অর্জন ভবিষ্যতমুখী একটি ডিজিটাল এমপ্লয়ার হিসেবে বাংলালিংকের অবস্থানকে সুদৃঢ় করে, যা কোম্পানির এমপ্লয়ার ভ্যালু প্রপোজিশন (ইভিপি) ‘লিড দ্য ফিউচার’-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

ইভিপি শুধুমাত্র বাংলালিংকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি রুপরেখা নয় বরং একটি ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক এবং প্রবৃদ্ধিমুখী কর্মপরিবেশ গড়ে তোলার উপর অপারেটরটির প্রাধান্যকেও প্রতিফলিত করে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এইচআর বেস্ট প্র্যাকটিসেস সার্ভে-এর মাধ্যমে বিশ্বজুড়ে মানবসম্পদ ব্যবস্থাপনার উৎকর্ষতা যাচাই ও তাদের স্বীকৃতি প্রদান করে টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট। ছয়টি প্রধান ক্ষেত্র ও ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মূল্যায়ন করে প্রতিষ্ঠানটি, যার মধ্যে রয়েছে কর্মী-সংক্রান্ত কৌশল (পিপল স্ট্র্যাটেজি), কর্মপরিবেশ, নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ ও উন্নয়ন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি, এবং কর্মীদের কল্যাণ ও সুযোগ-সুবিধা।

২০২৫ সালে বিশ্বের ১২৫টি দেশ ও অঞ্চলের ২ হাজার ৪০০’-এর বেশি প্রতিষ্ঠান এই সার্টিফিকেশন পেয়েছে, যা বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৩০ লাখ কর্মীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এ অর্জন সম্পর্কে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন ,“বাংলাদেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে টপ এমপ্লয়ার সার্টিফিকেশন পাওয়া আমাদের জন্য এক গৌরবময় অর্জন। এটি প্রমাণ করে যে, আমরা একটি কর্মীবান্ধব ও ডিজিটালি অগ্রসর কর্মপরিবেশ গড়ে তুলছি, যেখানে প্রত্যেক কর্মী ভবিষ্যতে নেতৃত্বের জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি, আমাদের সাফল্যের মূল চালিকা শক্তি হলো কর্মীদের উন্নয়ন ও কল্যাণ। তাই আমরা এমন একটি কর্মীবান্ধব কর্মসংস্কৃতি গড়ে তুলছি, যেখানে উদ্ভাবন, সহযোগিতা ও শেখার সুযোগ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল অপারেটরে পরিণত হওয়ার অঙ্গীকারের অংশ হিসেবে, আমরা নিশ্চিত করছি যেন প্রতিটি কর্মী মূল্যায়িত বোধ করেন, যথাযথ সমর্থন পান এবং গ্রাহকদের জীবনে ইতিবাচক প্রভাব তৈরিতে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হন। পাশাপাশি, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও উদ্দেশ্যনির্ভর সংস্কৃতি গড়ে তুলতে চাই, যা কর্মীদের বড় স্বপ্ন দেখতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করবে।”

টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড প্লিঙ্ক বলেন, “অসংগতিপূর্ণ বর্তমান সময়ে ধারাবাহিকতা ধরে রাখা এক বড় অর্জন । বিশেষত, প্রযুক্তিগত উন্নয়ন, ক্রমাগত পরিবর্তনশীল অর্থনৈতিক কিংবা সামাজিক প্রেক্ষাপটের মধ্যেও বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে দেখা সত্যি অনুপ্রেরণাদায়ক। এ বছরের টপ এমপ্লয়ার্স সার্টিফিকেশন প্রমাণ করে, আমাদের শীর্ষ নিয়োগকর্তারা ধারাবাহিকভাবে বিশ্বমানের মানবসম্পদ (এইচআর) কৌশল চর্চা ও বাস্তবায়নের মাধ্যমে এ সেক্টরে উৎকর্ষের মানদণ্ড তৈরি করছেন।”

তিনি আরও বলেন, “আমাদের টপ এমপ্লয়াররা কর্মীদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করছেন। ২০২৫ সালের টপ এমপ্লয়ার স্বীকৃতি এই অসাধারণ কর্মীবান্ধব নেতা ও টিমগুলোর নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতি, যা আমরা গর্বের সঙ্গে উদযাপন করছি।”

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.