• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

তালেবানে অস্বস্তিতে ভারত, পুতিনকে ফোন মোদির

প্রকাশিত: আগস্ট ২৪ ২০২১, ১৮:১১ অপরাহ্ণ
অ- অ+
তালেবানে অস্বস্তিতে ভারত, পুতিনকে ফোন মোদির
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সেই আলোচনার পর টুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

আফগানিস্তানের পরিস্থিতির পাশাপাশি কোভিড পরিস্থিতি নিয়েও বিস্তারিত কথা হয়েছে বলে জানান মোদি। টুইটে মোদি লিখেছেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও কোভিড পরিস্থিতি এবং অন্য কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়েও কথা হয়েছে। ভবিষ্যতেও যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারি আমরা।’

সম্প্রতি মোদি আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের সঙ্গেও কথা বলেন। সেই বৈঠকে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা নিয়ে আলোচনা হয়েছিল।

গত ১৫ আগস্ট কাবুল দখলে নেয় তালেবানরা। এরপর থেকে ভারতের অর্থনীতিতে এর সুস্পষ্ট প্রভাব দেখা যায়। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন জানায়, ভারতের প্রায় সর্বত্র শুকনো ফলের বাজারদর আকাশ ছুঁয়েছে। টাটকা ফলের দামও বেড়ছে মাত্রাছাড়া হারে। হিং, এলাচ, গরম মশলার বাজারও উর্ধমুখী। আখরোট, কাজুবাদাম, কিসমিসের কথা না বলাই ভাল।

ভারতের পোশাক, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, সিমেন্ট, চিনি, কম্পিউটারের যে বিশাল বাজার ছিল কাবুলসহ গোটা আফগানিস্তানে, তা-ও থমকে গেছে। ওই সব পণ্যে বোঝাই হাজার হাজার ট্রাক সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওয়াঘা সীমান্তের এ-পারে।

ভারতীয় পণ্যের একটি বড় অংশ এতোদিন ওয়াঘা সীমান্ত পেরিয়েই ঢুকে যেত আফগানিস্তানে। তীব্র অনিশ্চয়তার সুতোয় ঝুলছে ভারত ও আফগানিস্তানের মধ্যে রফতানি ও আমদানি বাণিজ্য। দু’দেশের মধ্যে দেড়শো কোটিরও বেশি ডলারের বাণিজ্যের ভবিষ্যৎ একেবারেই অন্ধকারে।

ভারতের বাজারে শুকনো ফল আর গরমমশলার যে চাহিদা, তার ৮৫ শতাংশই আমদানি করা হত আফগান মুলুক থেকে। টাটকা ফল তো আসতই, আফগানিস্তান থেকে আসত আখরোট, কাজুবাদাম, আঞ্জির, অ্যাপ্রিকট, সবুজ ও কালো রঙের কিসমিস, সুগন্ধী হিং এবং ডুমুরের মতো ট্রাকের পর ট্রাকভর্তি শুকনো ফলও। আর ভারত আফগানিস্তানে মূলত রফতানি করত পোশাকআশাক, জীবনদায়ী ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, কম্পিউটার, হার্ডওয়্যার পণ্যাদি, সিমেন্ট, চিনি এবং কৃত্রিম ফাইবার।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.