ঢাকা : গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব আমানতউল্লাহ আমান। আগামী ১ নভেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৪ অক্টোবর) গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।
বর্তমান সমন্বয়কারীর চার মাসের মেয়াদ পূর্ণ হওয়ায় নিয়মতান্ত্রিকভাবে আগামী ১ নভেম্বর থেকে আমানতউল্লাহ আমানকে নতুন সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারীর দায়িত্ব যথাযথভাবে পালনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন হারুন চৌধুরী।
















