• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫ ২০২৬, ১৭:১৪ অপরাহ্ণ
অ- অ+
দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে হলে ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদের (সা.) আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রাসূলের (সা.) জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায়বিচার এবং কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের আকবরশাহ এলাকার কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওলাদে রাসূল (সা.) আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।

মিলাদুন্নবী (সা.) মাহফিল এন্তেজামিয়া কমিটি আকবরশাহ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আল আজহারী।

তিনি বলেন, ‘দ্বীন কায়েমের চেষ্টা করা ফরজ। দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে জান-মাল কোরবানি দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এ পথে শত পরীক্ষা ও প্রতিবন্ধকতা আসতে পারে। কিন্তু পরীক্ষায় ধৈর্য ধারণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। পরীক্ষার মধ্য দিয়েই জান্নাত লাভের পথ সুগম হতে পারে। তাই দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় হতাশ না হয়ে দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।’

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী চিন্তাবিদ পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান বলেন, ‘মানুষের হৃদয়ে আখেরাতের জবাবদিহি এবং জাহান্নামের শাস্তির ভয় জাগ্রত করতে হবে। জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ। এ শাস্তি থেকে বাঁচার জন্য প্রত্যেককে নিজের জীবন সংশোধন করতে হবে এবং আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে।’

‘কেয়ামতের মাঠে নেতা ও কর্মীরা পরস্পরকে দোষারোপ করবে; কিন্তু সেদিন কেউ কারও দায়িত্ব গ্রহণ করবে না। তাই দুনিয়ার জীবনে প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং আখেরাতের প্রস্তুতি নিতে হবে।’

বিশেষ অতিথি কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি আবু হানিফা নোমান বলেন, ‘মুসলমানরা আজ বিশ্বব্যাপী নির্যাতন ও নিপীড়নের শিকার। এর অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি মুসলমানদের কোরআনের নির্দেশনা থেকে দূরে সরে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।’

তিনি মুসলিম উম্মাহকে পবিত্র কোরআনের শিক্ষা অনুসরণ, ইসলামী মূল্যবোধ ধারণ এবং ব্যক্তি ও সামাজিক জীবনে তা বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের লেকচারার মাওলানা মো. ফজলে এলাহী ত্বহা, পাহাড়তলী টেক্সটাইল জামে মসজিদের খতিব মাওলানা লুতফুর রহমান, আলেমে দ্বীন মাওলানা শাহজালাল, চট্টগ্রাম-৪ আসনের সাবেক এমপি প্রার্থী মো. আনোয়ার সিদ্দিক চৌধুরী,
১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী।

মাহফিলের পূর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান মদীনার ফুল শিরোনামে রাসূলের (সা.) শানে নাতে রাসূল পরিবেশনা করা হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্র নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা লোকমান হাকিম।

ShareTweetShare

আরও পড়ুন

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী
লীড-২

পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : ভূমি প্রতিমন্ত্রী

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু
চট্টগ্রাম

সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সোমবার শুরু

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন
চট্টগ্রাম

মসজিদের উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে চসিক : শাহাদাত হোসেন

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন
চট্টগ্রাম

ঐক্য, শৃঙ্খলা ও সম্প্রীতির অঙ্গীকারে রুমঘাটা প্রগতি সংঘের শপথ গ্রহণ সম্পন্ন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

পুরোনো সংখ্যা

সর্বশেষ

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.