• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

ছয় আসামিকে তিন দিন পর আদালতে হাজির করায় চান্দগাঁও থানার ওসিকে ব্যাখ্যার নির্দেশ

প্রকাশিত: আগস্ট ১৮ ২০২১, ২০:২৮ অপরাহ্ণ
অ- অ+
ছয় আসামিকে তিন দিন পর আদালতে হাজির করায় চান্দগাঁও থানার ওসিকে ব্যাখ্যার নির্দেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করে ছয় আসামিকে তিন দিন পর আদালতে হাজির করায় চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগের উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেনকে আদালতে শোকজ করা হয়েছে।

আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফী উদ্দীনের আদালত এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বাংলানিউজকে বলেন, নগরীর চান্দগাঁও থানাসহ বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ দাবি করে।

কিন্তু সিএনজি অটোরিকশার কোনো মালিক এখন পর্যন্ত মালিকানা দাবি করেনি। আজকে আদালতে আসামিদের রিমান্ডের শুনানি ছিল।

কিন্তু আদালতে আসামিদের গ্রেফতারের ফরওয়ার্ডিংয়েই তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন ঐ আসামিদের ৯ আগস্ট গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে হাজির করে গত ১১ আগস্ট রিমান্ডের আবেদন করা হয়।

রিমান্ডের শুনানির সময় আদালতকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করে ছয় আসামিকে তিন দিন পর আদালতে হাজির করার বিষয়টি নজরে আনা হয়।

তিনি বলেন, আদালত আগামীকালের মধ্যে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম হোসেনকে আদালতে শোকজ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমাম হোসেন আজকেও আদালতে হাজির ছিলেন, আগামীকাল মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতে শুনানি হবে।

ছয় আসামির পক্ষে এ সময় শুনানি করেন অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী ও অ্যাডভোকেট মানিক দত্ত।

বুধবার (১১ আগস্ট) ডিবি উত্তর বিভাগের মনসুরাবাদ কার্যালয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে দাবি করেন, নগরের বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে ইঞ্জিনের চেসিস নম্বর ও জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করত একটি সিন্ডিকেট। রং পরিবর্তন করে নতুন গাড়ির মতোই চকচকে করে ক্রেতাদের কাছে আকর্ষণ বাড়াত।

এমন সংঘবদ্ধ সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ। তারা হলেন- মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দিন ওরফে মিজান (৩৯)।

ডিসি মোহাম্মদ সালাম কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের হেফাজতে থাকা চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসব গাড়ির দাম প্রায় ৩৩ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ৬ জন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে গাড়ির ইঞ্জিন চেসিস নম্বর, রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.