• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

মানবাধিকার কর্মী পরিচয়ে সীতাকুণ্ডে প্রেসক্লাব সভাপতির কাছে চাঁদা দাবী, থানায় অভিযোগ

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি:

প্রকাশিত: আগস্ট ১২ ২০২১, ০১:২২ পূর্বাহ্ণ
অ- অ+
মানবাধিকার কর্মী পরিচয়ে সীতাকুণ্ডে প্রেসক্লাব সভাপতির কাছে চাঁদা দাবী, থানায় অভিযোগ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীর কাছে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে খোকন চন্দ্র নাথ নামে এক ব্যক্তি ১০ হাজার টাকা চাঁদা দাবী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার গভীর রাতে সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে সে এই হুমকি দেয়। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মছজিদ্দা গ্রামের সতীশ মহাজন বাড়ির মৃত পরিমল চন্দ্র নাথের ছেলে খোকন চন্দ্র নাথ গত মঙ্গলবার রাত পৌনে ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর হোয়াটসআপ নাম্বারে (০১৮১৯-৬১৭৫৭০) ফোন করে নাম গোপন রেখে নিজেকে একজন মানবাধিকার নেতা পরিচয়ে দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এই টাকা

বিকাশে পাঠাতে বলেন। এসময় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে শতাধিক অভিযোগ তার কাছে জমা আছে বলেও হুমকি দেন।

এ ঘটনার পর সাংবাদিক সৌমিত্র তার নিজের ফেসবুকে প্রতারনার শিকারের বর্ননা দিয়ে নম্বরটি (০১৮৩১-৯৩২৬৭২) দিয়ে এর মালিকের সন্ধান চাইলে এলাকার বহু মানুষ তাতে সাড়া দিয়ে এই মোবাইল নাম্বাটির মালিকের নাম খোকন চন্দ্র নাথ এবং তার পরিচয়-ঠিকানা ইত্যাদি পাঠাতে থাকেন। শেষে পরিচয় নিশ্চিত হয়ে বুধবার বিকালে সৌমিত্র সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে প্রেসক্লাব সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী বলেন, হুমকিদাতা একজন প্রতারক বলে আমি নিশ্চিত হয়েছি। সে পল্লী চিকিৎসক হয়ে খাগড়াছড়ি এলাকায় এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা দিতে গিয়ে গনধোলাইয়ের শিকার হয়ে পালিয়ে আসেন। কুমিরায় নিজ এলাকায় নানান অপকর্মের কারণে গণধোলাইয়ের শিকার হয়। শেষে নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বিভিন্ন অজুহাতে দেখা করতে গিয়ে ছবি তুলে সেই ছবি দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে। এছাড়া এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের নির্বাচনে কেন্দ্রে লবিং করে ইউপি চেয়ারম্যান বানানোর প্রস্তাব দিয়ে টাকা দাবী করাসহ এলাকায় শালিশী বৈঠকের নামে চাঁদা দাবীরও অভিযোগ রয়েছে। তিনি বলেন, সবশেষে আমার কাছে চাঁদা দাবী ও হত্যার হুমকির ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে খোকন চন্দ্রের এলাকার ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম চৌধুরী এবং বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর বলেন, এলাকায় সে প্রতারক হিসেবে পরিচিত। মানবাধিকারের নাম ভাঙিয়ে চাঁদাবাজিই তার কাজ। ভুয়া এমবিবিএম ডাক্তার পরিচয় ও নারী কেলেঙ্কারীর জন্য সে পিটুনিও খেয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এই খোকন চন্দ্র নাথের সম্পর্কে যতদূর জানা যাচ্ছে সে একজন বড় ধরণের প্রতারক। একদিন সে থানায় এসে মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে স্যানিটারাইজ বিতরণ করবে বলে জানায় এবং তার অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীও আসবেন বলে জানিয়েছিলো। পরে সে একাই এসে এসব দেয়। আমার সাথে ছবি তুলে সে ছবিও তার আইডিতে ব্যবহার করছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে এ হুমকির প্রতিবাদ জানিয়েছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত, এম সেকান্দার হোসাইন, বর্তমান সহ-সভাপতি জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী প্রমুখ।

এব্যাপারে জানতে চাইলে খোকন চন্দ্র নাথ জানান, তিনি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ দিতে যাওয়ার জন্য সৌমিত্র চক্রবর্তীর কাছ থেকে ১০ হাজার টাকা চেয়েছেন।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.