• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

সঠিক খাদ্যাভ্যাস শরীরকে সুস্থ ও ওজন নিয়ন্ত্রণে রাখে

প্রকাশিত: আগস্ট ৬ ২০২১, ১৯:২৯ অপরাহ্ণ
অ- অ+
সঠিক খাদ্যাভ্যাস শরীরকে সুস্থ ও ওজন নিয়ন্ত্রণে রাখে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সুস্থ থাকতে যেমন প্রয়োজন ভিটামিন, মিনারেল। ঠিক তেমনি ওজন নিয়ন্ত্রণেও জানতে হবে সঠিক খাদ্যাভ্যাসের প্রয়োজনীয় নিয়ম কানুন। শরীরকে সুস্থ রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। সারাদিনের খাদ্যতালিকায় যুক্ত করতে হবে শরীরের চাহিদা অনুযায়ী শর্করা, চর্বি, ভিটামিন, মিনারেল ও পানির সুষম বণ্টন। এছাড়া তিনবেলা খাবারের পরিবর্তন করে ৫ থেকে ৬ বেলার খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

১. অনেকেই মনে করেন চর্বিযুক্ত খাবার ওজন বৃদ্ধি করে। তবে এ ধারণাটি সঠিক নয়। চর্বি বা ফ্যাট জাতীয় খাবার অবশ্যই খেতে হবে। কারণ তা শরীরের জন্য বিশেষভাবে প্রয়োজন। কিন্তু কোন ফ্যাট প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় সেটি জানা জরুরি।

২. অনেকেই সুস্থ থাকতে এবং ওজন নিয়ন্ত্রণে ইউটিউব দেখে ধারণা নেয়। কিন্তু আপনার শরীরের জন্য কোন খাবারটি প্রয়োজন এবং কোনো খাবারটি বাদ দিতে হবে, সেটা জানা জরুরি। এজন্য অবশ্যই একজন নিউট্রিশন কনসালটেন্ট বা অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে।

৩. মিষ্টি জাতীয় খাবার একজন ডায়াবেটিক রোগী সব সময়ই এড়িয়ে চলেন। কারণ এই খাবার রক্তের সুগারের পরিমাণ বাড়ায়। কিন্তু এমন কিছু খাবার আছে যার গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। যা খেতে মিষ্টি নয় কিন্তু তা মিষ্টি জাতীয় খাবারের মতো রক্তের গ্লুকোজ বাড়াতে বিশেষভাবে দায়ী।

৪. যার রক্তে ইউরিক এসিডের মাত্রা বেশি, তাকেও জানতে হবে কোন খাবারগুলো খেতে হবে। গাউট রোগে আক্রান্ত রোগীর জন্য এমন কিছু খাবার নিষিদ্ধ আছে, যা খাওয়ার কারণে শরীরের ব্যথা অজান্তেই বেড়ে যায়। দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত রোগীদের অতিরিক্ত পানি নয়, বরং হিসেব করে অল্প মাত্রায় পানি পানের কথা বলা হয়। পিউরিন ও পটাশিয়াম বেশি এমন সব শাকসবজি ও ফলমূলকে খাদ্যতালিকা থেকে বাদ দিয়ে চালকুমড়া, চিচিঙ্গা, ঝিঙে, মিষ্টি পেঁপেসহ অন্যান্য খাবার দিয়ে দৈনন্দিন খাদ্যতালিকা তৈরি করা উচিত।

৫. কিডনি রোগে আক্রান্ত রোগীরা জানেন প্রোটিন জাতীয় খাবার কম খেতে হবে। এটি মাথায় রেখে কিছু রোগী এমনভাবে প্রোটিন সমৃদ্ধ খাবার বন্ধ করে ফেলেন যে অসুস্থ হয়ে পড়েন। আপনি অবশ্যই প্রতিদিন একটি ম্যাচের বাক্সের সমান আমিষ যুক্ত খাবার যেমন মাছ, মাংস, ডিম (প্রতি ওজনের জন্য ০.৫–০.৮ গ্রাম আমিষ) অনায়াসেই খেতে পারবেন। সেই সঙ্গে লবণ বা সোডিয়াম বেশি এমন খাবারও নিয়ন্ত্রিতভাবে খেতে হবে।

৬. উচ্চরক্তচাপের রোগী জানেন পাতে লবণ খাওয়া নিষেধ অথচ নিজের অজান্তেই তিনি প্রতিদিন আচার, চানাচুর, চিপস, মুড়ি, সস বা সয়াসসের রান্না করা খাবার খেয়ে যাচ্ছেন। যেখানে রয়েছে লবণের আধিপত্য।

৭. হরমোন ইমব্যালেন্স বিশেষ করে যারা হাইপো থাইরয়েড এর রোগী, তাদের ব্রকলি, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন ধরনের খাবার খেতে নিষেধ করা হয়ে থাকে। সেই সঙ্গে কেক, পাউরুটি, ওটস, পেস্ট্রি ইত্যাদি খাবারগুলো বাদ দিয়ে লাল চালের ভাত, লাল আটার রুটি খাবারের পরামর্শ দেয়া হয়ে থাকে।

৮. যারা ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক বেশি তাদের ক্ষেত্রেও প্রাণীজ চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত পোড়া, ডুবো তেলে ভাজা (ট্রান্সফ্যাট) জাতীয় খাবার প্রতিদিনের খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। সেই সঙ্গে যুক্ত করতে হবে মৌসুমি ফলমূলও সবুজ–শাক সবজি।

৯. গর্ভবতী মহিলাদের বাচ্চা পেটে থাকা অবস্থায় যে সকল ফল কাটলে তারার মতো দেখায় (কামরাঙা, আনারস, পেঁপে বিশেষ করে কাঁচা) তা না খাওয়াই ভালো। এ সময় খাবারে শর্করা প্রাধান্য না দিয়ে আমিষ সমৃদ্ধ খাবার (যেমন মাছ, মাংস, দুধ) খেতে হবে। সেই সঙ্গে আপনার ও আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং পায়খানা যেন কষা না যায়, তাই প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাক–সবজিও ফল খান।

১০. যারা ওজন কমানোর মিশনে আছেন, তারা না বুঝেই ক্রাশ ডায়েট, ওয়াটার ফাস্টিং, কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট ডায়েট জাতীয় অস্বাস্থ্যকর ডায়েটের প্রতি ঝুঁকে পড়বেন না। শুধুমাত্র জানতে হবে আপনার শরীরের দৈনন্দিন কিলো ক্যালোরীর প্রয়োজনীয়তা এবং তা থেকে ৫০০ কিলো ক্যালরি বাদ দিতে পারলেই যথেষ্ট।

* আপনার কায়িক পরিশ্রম বাড়ান। প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন।

* সঠিক সময়ে রাত ১১টার মধ্যে আপনার সকল ডিভাইস বন্ধ করে ঘুমিয়ে পড়ুন আর ভোরে ঘুম থেকে উঠুন। সম্ভব হলে দুপুরের ঘুমকে না বলুন।

* ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রোসেস ফুড, আইসক্রিম, পেস্ট্রি, চকলেট জাতীয় খাবারকে খাদ্য তালিকা থেকে বাদ দিন।

* দিনে কম পক্ষে ১০ থেকে ১২ গ্লাস কুসুম গরম পানি পান করুন। এর সঙ্গে যুক্ত করতে পারেন সামান্য লেবুর রস যদি এসিডিটির সমস্যা না থাকে। ভিটামিন সি সমৃদ্ধ এই লেবুর রস আপনার শরীরের ফ্যাট কাটাতে সাহায্য করবে।

* যারা ডেস্ক জব করেন, কিছুক্ষণ পর পর আশেপাশে একটু হাঁটাচলা করুন। ধুমপান–মদ্যপান পরিহার করুন।

ডা. মৌসুমী আফরিন ইভা

নিউট্রিশন কনসালটেন্ট, ডায়াবেটলজিষ্ট ও ফ্যামিলি ফিজিশিয়ান।

মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, মালিবাগ ঢাকা।

সিনিয়র রেসিডেন্ট (ইন্টারনাল মেডিসিন)

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপিত

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুরের সংক্ষিপ্ত ইতিহাস

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

মোশতাক আহমেদ চবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

বাংলা সংস্কৃতি বলয় চট্টগ্রাম সংসদের আয়োজনে ‘বৈশাখী আড্ডা’

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সন্দ্বীপের উপকূল রক্ষায় সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী হেলাল

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

সিভাসুতে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন, ৯ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

শারীরিক প্রতিবন্ধী রোগীদের পাশে প্রয়াস সামাজিক সংগঠন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

পটিয়ায় জনকল্যাণে প্রবাসী জাকারিয়া কবিরের মানবিক দৃষ্টান্ত স্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.