• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

আনোয়ারায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

রিয়াদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি:

প্রকাশিত: জুলাই ২০ ২০২১, ০০:১৬ পূর্বাহ্ণ
অ- অ+
আনোয়ারায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

একদিন পরেই কোরবানির ঈদ। সাধ ও সাধ্যের মধ্যে মিল রেখে ক্রেতারা বলছেন একটি মূল্য। অন্যদিকে একটু লাভের আশায় বিক্রেতারা হাঁকছেন নানা ধরনের দাম। সবমিলিয়ে আনোয়ারা উপজেলার পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের দর-কষাকষিতে জমে উঠেছে কোরবানির হাট।

সোমবার (১৯ জুলাই) উপজেলার বিভিন্ন পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাটগুলোতে উঠেছে প্রচুর পরিমাণে গরু ও মহিষ। হাটে একটি গরু কিনতে ৮-১০ জনের একটি করে দল আসছে বাজারে। শুধু স্থানীয়রাই নয়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকেও কিছু ব্যাপারী এসেছেন গরু কিনতে। নিয়ে যাবেন ট্রাকভর্তি করে। তাই সকালেই হাট ঘুরে ঘুরে খুঁজছেন পছন্দের পশু ও জিজ্ঞেস করছেন দাম।

২২-২৫ হাজার টাকা মণ দরে কোরবানির পশু কেনার চেষ্টা করছেন ক্রেতারা। তবে কেউ কেউ পছন্দের ওপর ভিত্তি করে একটু বেশি দাম হলেও কিনছেন কোরবানির পশু। তবে অধিকাংশেরই ধারণা, ঈদের আগের দিনে অর্থাৎ শেষদিনে কমে আসবে পশুর দাম।

এদিকে উপজেলার সবচেয়ে বড় পশুর হাট বারখাইন তৈলারদ্বীপ সরকার হাট গরুর বাজারে হঠাৎ ক্রেতার ভাটা পড়েছে । এই বাজারে শেষ দিনে প্রচুর পরিমানে গরু ,মহিষ , ছাগল আসলেও ক্রেতা ছিলোনা আশা অনুরূপ। এতে লোকসান গুনতে হবে বলে জানাচ্ছেন বাজার ইজারাদাররা। অপরদিকে ক্রেতাদের ভাষ্য, হাটে অনেক ছোট গরুও ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা। ৯০ লাখের নিচে পশু বিক্রি করতে নারাজ। তবে দর-কষাকষি ও বিকেলের শেষদিকে এসে কমছে দাম। পার্শ্ব এরপরও দাম তুলনামূলক বেশি। হাটে মাঝারি আকারের গরুর চাহিদা বরাবরের মতো এবারও বেশি। ৭০-৮৫ হাজার টাকার মধ্যেই বেশি গরু কেনাবেচা হয়েছে।

অন্যদিকে বিক্রেতা ও খামারিরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, এবার হাটে পশুর দাম খুব কম। তার উপর ক্রেতাও কম । কোরবানির হাটে চাহিদা বেশি রয়েছে ষাঁড়ের। বলদ গরু কেনাবেচা তুলনামূলক কম হচ্ছে। এছাড়া মহিষের চাহিদাও নেই।

বাঁশখালী পশু ব্যবসায়ী আব্দুস সাত্তার হাটে নিয়ে এসেছেন পঁচিশটি গরু। তিনি বলেন, সেই সকালে গরু নিয়ে এসেছেন। মাত্র দুটি গরু বিক্রি করতে পেরেছেন। মানুষ দাম জিজ্ঞেস করতে করতে মাথা খারাপ করে ফেলেছে, কিন্তু নেয়ার বেলায় নেই। সামান্য লাভ হলেও বাকি বাকি গরু গুলো বিক্রি করে দেব, নাহলে অন্য হাটে তুলবো।’

এদিকে চট্টগ্রামের চন্দনাইশ থেকে এসেছেন ব্যবসায়ী আব্দুর রশিদ নামের এক ব্যাপারী। কিনেছেন পাঁচটি গরু। তিনি বলেন, ‘হাটে গরুর দাম কমাচ্ছেন না বিক্রেতারা। একটু ভালো গরু হলেই লাখ টাকার ওপরে দাম হাঁকছেন। আমার কেনা ৫টি গরুর প্রত্যেকটি ১ লাখ ৭০-৯০ হাজার টাকা করে দাম পড়েছে।

সরকার হাট পশুর বাজারে সড়কের উপর এলোমেলোভাবে গাড়িতে গরু উঠানামা করানোর ফলে আনোয়ারা-বাঁশখালী সড়কে দীর্ঘ তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বাজারের ইজারাদারের পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক না থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা ফেরাতে আনোয়ারা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যদের ও পড়তে হয়েছে হিমশিম।

এদিকে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হাটে মাইকিং ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়া হলেও হাটে সামাজিক দূরত্বের বালাই নেই। এরমধ্যে অনেকেই হাটে এসেছেন বেড়াতে। বেশিরভাগের মুখে মাস্ক থাকলেও মানছেন না কোনো সামাজিক দূরত্ব। অন্যান্য দিনে হাটের প্রবেশমুখে জীবাণুনাশক ছিটানোর কথা থাকলেও শেষভাগে এসে চোখে পড়েনি এসব কার্যক্রম।

করোনা পরিস্থিতিতে কোরবানি হাঁটের ব্যবস্থাপনা ব্যাপারে সরকারহাট পশু বাজারের ইজারাদার জয়নাল আবেদীন হেলাল বলেন, করোনা সব কিছু শেষ করে দিয়েছে । এই বছর হাটে পযাপ্ত পরিমাণ গরু আসলেও করোনা সংক্রমণের ঝুঁকির কারণে ক্রেতা আসেনি । পশুর বাজার নিয়ে আমাদের লোকসান গুনতে হবে ।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.