• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪ ২০২৬, ১৬:৪৫ অপরাহ্ণ
অ- অ+
দেশের বাজারে যাত্রা শুরু করল ইলেকট্রিক মোটরবাইক ‘ভি মটো’
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল আর রেসিং রোমাঞ্চ যোগ করতে এসেছে নতুন এক চমক। প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করেছে ইউরোপের শীর্ষস্থানীয় ইভি ব্র্যান্ড ‘ভি মটো’। সব ধরনের বাইকপ্রেমীদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে ভি মটোর অসাধারণ সব ইলেকট্রিক বাইকের লাইনআপ এনেছে সিমবা মটরস।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে শুরু হওয়া ‍তিন দিনব্যাপী ঢাকা ১৯তম ঢাকা মোটর শো ২০২৬ অনুষ্ঠানের প্রথম দিনের এক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ভি মটো।

ভি মটোরের নজরকাড়া অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে যুক্ত আছে বিশ্বখ্যাত রেসিং ব্র্যান্ড ডুকাটির এক্সক্লুসিভ ছোঁয়া। ব্যাটারির স্থায়িত্ব ও এক্সট্রিম পারফরম্যান্সের জন্য এই বাইকটির ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড!

যারা হাই এন্ড পারফরম্যান্স এবং স্পোর্টি লুক পছন্দ করেন, তাদের জন্য লাইনআপের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ফ্ল্যাগশিপ ‘স্ট্যাশ’। অবিশ্বাস্য ১৪.৪ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ঘন্টায় ১২৫ কিলোমিটার সর্বোচ্চ গতির এই পাওয়ারহাউজ বাইকটি এক চার্জেই পাড়ি দেবে ১৮০ কিলোমিটার পথ। ‘টিএস স্ট্রিট হান্টার’ বাইকটির মূল দাম ৩ লাখ ২৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে ৮ হাজার টাকা ক্যাশব্যাকের পর এর বিশেষ দাম দাঁড়াচ্ছে ৩ লাখ ১৭ হাজার টাকা। ক্লাসিক ক্যাফেরেসার ডিজাইন পছন্দকারীদের জন্য পারফেক্ট চয়েজ ‘টিসি ওয়ান্ডারার’ এর মূল দাম ৩ লাখ ২০ হাজার টাকা, যা মেলার বিশেষ ৮ হাজার টাকা ছাড়ে পাওয়া যাবে ৩ লাখ ১২ হাজার টাকায়।

স্পোর্টি লুকের ‘টিএসএক্স’ ও ক্ল্যাসিক ডিজাইনের ‘টিসি’ উভয় মডেলেই থাকছে ৩.৫ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার এবং ১৩০ নিউটন-মিটার টর্ক, যা ডুয়েল ব্যাটারিতে ১১০ কিলোমিটার রেঞ্জ ও ৭২ কিলোমিটার/ঘন্টা টপ স্পিড নিশ্চিত করবে। টিএসএক্সের মূল দাম ২ লাখ ৩৫ হাজার টাকা, যা মেলায় ৮ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মিলবে ২ লাখ ২৭ হাজার টাকায়। অন্যদিকে, টিসি বাইকটির রেগুলার মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা হলেও মেলার বিশেষ ছাড়ে এর দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার টাকা।

শহরের জ্যাম পেরিয়ে আরও স্মার্ট যাতায়াতের জন্য প্রিমিয়াম সিরিজের স্পিডি ই-স্কুটার ‘সিটি’র মূল দাম ৩ লাখ ১০ হাজার টাকা, ৮ হাজার টাকা ক্যাশব্যাকের পর মেলায় এটি পাওয়া যাবে ৩ লাখ ২ হাজার টাকায়। আর কিউট ও কম্প্যাক্ট ডিজাইনের ‘সিইউ’ মডেলে থাকছে ২.৩ কিলোওয়াট ম্যাক্স পাওয়ার, যা ৫৫ কিলোমিটার/ঘন্টা গতিতে ৭৫ কিলোমিটার রেঞ্জ দেবে। এর মূল দাম ১ লাখ ৬৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে ৬ হাজার টাকা ছাড়ে বিশেষ মূল্য দাঁড়াচ্ছে ১ লাখ ৫৯ হাজার টাকা।

দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করতে ভি মটো এনেছে ডুয়েল ডিস্ক ব্রেকের অত্যাধুনিক ই-ম্যাক্স সিরিজ। ১.৫ কিলোওয়াট মোটর সম্বলিত ‘এফএক্স’ মডেলটি ৭৫ কিলোমিটার/ঘন্টা স্পিডে ১২০ কিলোমিটারের বিশাল রেঞ্জ দেবে, এর মূল দাম ১ লাখ ৬০ হাজার টাকা, যা মেলায় ৮ হাজার টাকা ক্যাশব্যাক শেষে পাওয়া যাবে ১ লাখ ৫২ হাজার টাকায়। একই ১.৫ কিলোওয়াট মোটরের ‘এস৬০০’ বাইকটি ৬৫ কিলোমিটার/ঘন্টা স্পিডে ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে। এর মূল দাম ১ লাখ ৩৫ হাজার টাকা, মেলার বিশেষ ৬ হাজার টাকা ছাড়ে দাম দাঁড়াচ্ছে ১ লাখ ২৯ হাজার টাকা। আর রেগুলার শর্ট কমিউটের জন্য দারুণ ‘এস৮০’ মডেলে থাকছে ১.২ কিলোওয়াট মোটর, যা ৫৫ কিলোমিটার/ঘন্টা স্পিডে ৭০ কিলোমিটার রেঞ্জ নিশ্চিত করবে। এর মূল দাম ১ লাখ ৯ হাজার টাকা, যা মেলা উপলক্ষে ৬ হাজার টাকা ক্যাশব্যাকের পর বিশেষ মূল্যে পাওয়া যাবে মাত্র ১ লাখ ৩ হাজার টাকায়।

সিমবা মোটরসের চেয়ারম্যান সোহেল বিন আজাদ বলেন, ‘ঢাকা মোটর শোতে ভি মটোর স্টলে বাইকপ্রিয়দের জন্য অপেক্ষা করছে দারুণ সব সারপ্রাইজ!ভি মটোর প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য থাকছে বাইকগুলো ‘টেস্ট রাইড’ দেওয়ার সুযোগ। এছাড়াও বাইক এনথুজিয়াস্টদের জন্য ভি মটোর স্টলে থাকছে আরও অনেক এক্সাইটিং সেগমেন্ট।’

ShareTweetShare

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লীড-২

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পাঠশালার সাথে রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা অপোর
তথ্যপ্রযুক্তি

পাঠশালার সাথে রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা অপোর

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে : জেলা প্রশাসক জাহিদ
চট্টগ্রাম

পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে : জেলা প্রশাসক জাহিদ

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.