• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৪ ২০২৬, ১৯:৩১ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে : অর্থমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হাটহাজারী, চট্টগ্রাম : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমি ‘সংখ্যালঘু’ বা ‘অসাম্প্রদায়িক’ এই শব্দগুলোতে বিশ্বাস করি না। এই শব্দগুলো ব্যবহার করার অর্থই হলো সমাজে কোনো বিভাজন বা সমস্যা বিদ্যমান আছে। বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে। এখানে কেউ কারো চেয়ে কম বা বেশি নয়। বেগম খালেদা জিয়াও সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি।’

শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাঙ্গণে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির দর্শনের কথা উল্লেখ করে অনুষ্ঠানে আমির খসরু বলেন, ‘বাংলাদেশের সীমানায় যারা বসবাস করেন, তারা সবাই প্রথমে বাংলাদেশি, এরপর আমাদের যার যার ধর্ম, বর্ণ ও কৃষ্টি থাকতে পারে। এই ডাইভার্সিটি বা বৈচিত্র্য ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। বিএনপির লক্ষ্য হলো এমন একটি সহনশীল, সংবেদনশীল ও মানবিক রাষ্ট্র গঠন করা যেখানে নাগরিকরা নির্ভয়ে তাদের সকল নাগরিক অধিকার ভোগ করবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে মন্ত্রী উপাচার্যকে অনুরোধ করেন বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্যের তালিকা তৈরি করতে।

তিনি উল্লেখ করেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে। একে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ের উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সেরা ফ্যাকাল্টি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি ও স্থানীয় সংসদ সদস্য মীর হেলাল এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবসময় পাশে থাকব।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের বহিরাগত যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান আমির খসরু।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।’

তিনি উল্লেখ করেন, হাটহাজারী ও বায়েজিদ এলাকা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ।

প্রতিমন্ত্রী বিগত জাতীয় নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা স্মরণ করে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য হলো হিংসা-বিদ্বেষ পরিহার করে সমৃদ্ধ দেশ গঠন করা।’

তিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে পূর্ণ প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং কৃষি ও প্রান্তিক মানুষের কল্যাণে গৃহীত নানা সরকারি উদ্যোগ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামী পাঁচ বছরে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান মীর মোহাম্মদ হেলাল।

চবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। স্বাগত বক্তব্য রাখেন চবির প্রফেসর ডক্টর অঞ্জন কুমার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন চবির কেন্দ্রীয় মন্দির কমিটির আহ্বায়ক প্রফেসর (অব.) তাপসী ঘোষ রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী, চবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

ShareTweetShare

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লীড-২

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পাঠশালার সাথে রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা অপোর
তথ্যপ্রযুক্তি

পাঠশালার সাথে রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা অপোর

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে : জেলা প্রশাসক জাহিদ
চট্টগ্রাম

পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে : জেলা প্রশাসক জাহিদ

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.