• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ২৮ ২০২৪, ১৮:৪৩ অপরাহ্ণ
অ- অ+
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম রেখে ধর্মনিরপেক্ষতার নীতিকে সমর্থন ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-নিপীড়ন অব্যাহত রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মত আইন ব্যবহার করে মুসলিম জনগোষ্ঠীর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ‘রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-২০২৩’ প্রতিবেদনে বাংলাদেশ ব্যাপারে এমনটি বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের ‘অফিস অব ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়, ‘বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে উল্লেখ করা হলেও ধর্মনিরপেক্ষতার নীতিকে সমর্থন করা হয়। ধর্মীয় বৈষম্যকে নিষিদ্ধ করে ও সব ধর্মের অনুসারীদের সমতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ দেশের সংবিধান। ধর্মনিরপেক্ষ আদালতে বলবৎ পারিবারিক আইনে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জন্য আলাদা আলাদা বিধান রয়েছে।’

২০২৩ সালে মার্চে আহমদি মুসলিম নেতারা বলেন, ‘আহমেদনগরে তাদের বার্ষিক সম্মেলনের সময় শত শত লোক আহমদি সম্প্রদায়ের ওপর আক্রমণ করে। এ সময় আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি কর্মকর্তারা তাদের পাশে দাঁড়িয়েছিল। ওই সহিংসতার ফলে দুইজন মারা যায়, কয়েক ডজন আহত হয় এবং শত শত আহমদির বাড়ি, একটি আহমদি মসজিদ ও একটি আহমদীয় ক্লিনিক লুটপাট ও ধ্বংস করা হয়। পরবর্তী পুলিশ সহিংসতার কথিত উসকানিদাতাসহ হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ও ২০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করে।’

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, সরকার প্রায়ই ডিজিটাল নিরাপত্তা আইনের মত আইন ব্যবহার করে মুসলিম জনগোষ্ঠীর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করে থাকে। প্রায় সব ক্ষেত্রেই, কথিত অবমাননাকর ফেসবুক পোস্টের জন্য আদালত ধর্মীয় সংখ্যালঘু সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে, সংখ্যাগুরু সম্প্রদায়ের প্রতিশোধমূলক সহিংসতার বিরুদ্ধে নয়। ২০২৩ সালের বেশ কয়েকটি মামলায় এমন চিত্র দেখা গেছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের নিপীড়নমূলক ধারা ও অপব্যবহার নিয়ে একের পর এক অভিযোগ আসতে থাকলে ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) প্রণয়ন করা হয়। আইনটির মৌলিক বিষয়ে কোন পরিবর্তন না আনায় ওই সময় একে প্রহসন বলে আখ্যা দেয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ (টিআইবি) বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশিষ্ট নাগরিকেরা।

মুসলিম নেতারা বলেছেন, ‘সরকার পুরো দেশে ইমামদের নিয়োগ ও অপসারণকে প্রভাবিত করে চলেছে ও খুতবার বিষয়বস্তু সম্পর্কে ইমামদের দিকনির্দেশনা দিয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (বিএইচবিসিইউসি) স্বাধীনতার পর সরকার কর্তৃক নাগরিকদের (অধিকাংশ হিন্দু) বাজেয়াপ্ত সম্পত্তি পুনরুদ্ধার, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও অতীতের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অনশনের ঘোষণা দেয়। ওই সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য বিশেষ আইন প্রণয়ন ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সরকারি চাকরির কোটাব্যবস্থা পুনর্বহালের দাবিও জানান তারা।’

এপ্রিলে এক মোল্লা এবং গ্রামের তিনজন প্রবীণ বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে অভিযুক্ত এক নারীকে বেত্রাঘাত ও পাথর ছুড়ে মারার ফতোয়া জারি করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। কেননা, তারা এমন ফতোয়া জারি করে আইন লঙ্ঘন করেছেন। দেশব্যাপী নানা ঘটনা পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ২২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে একজন আহমদি মুসলিম নিহত ও ৬২ জন আহমদি ও ১৯ জন হিন্দু আহত হয়েছেন। মানবাধিকার বিষয়ক এনজিও এবং কিছু ধর্মীয় নেতারা তাদের প্রতিবেদনে বলেন, ‘ইসলাম ও হিন্দুধর্ম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিতদের হয়রানি, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দেয়া ও তাদের বিরুদ্ধে শারীরিক সহিংসতা চালানো হচ্ছে।’

রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা আহমদি সম্প্রদায় ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ডিএসএর ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা পুরো বছর বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথে ছিলেন ও তাদের উদ্বেগের ব্যাপারটি জানিয়েছেন। ধর্মীয় সম্প্রীতিকে উৎসাহিত করতে রাষ্ট্রদূত প্রধান প্রধান ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথেও সাক্ষাৎ করেছেন ও অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ধর্মীয় বৈচিত্র্যের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশে ধর্মীয় সহনশীলতাকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জনসাধারণের প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে ও সামাজিক মাধ্যমে প্রচার করেছে। দূতাবাসের কর্মকর্তারা দেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা নিয়ে আলোচনা, ধর্মীয় সহনশীলতার গুরুত্বের ওপর জোর দিতে এবং ধর্মীয় সংখ্যালঘুদের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন।

যুক্তরাষ্ট্র মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের (যারা অত্যধিক মুসলিম) ও তাদের স্থানীয় আয়োজক সম্প্রদায়কে সহায়তার জন্য প্রায় ২৪৭ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.