• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত, বন্যায় ওমানে মৃত বেড়ে ১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬ ২০২৪, ১৯:২৬ অপরাহ্ণ
অ- অ+
সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত, বন্যায় ওমানে মৃত বেড়ে ১৮
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক: ওমানে ভারী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এ ছাড়া, এখনো নিখোঁজ রয়েছে বহু। এর মধ্যেই ঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। অন্য দিকে, সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাতে প্রধান মহাসড়কের কিছু অংশ প্লাবিত হয়েছে। দুবাইয়ে বহু রাস্তায় যানবাহন পরিত্যক্ত হয়ে পড়েছে। খবর এপির।

পুরো রাত ধরে চলা বৃষ্টিতে সড়কগুলোতে পানি জমে জলাশয়ের মত তৈরি হয়েছে। এছাড়া, বাতাসের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা ব্যাহত হয়েছে।

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সকালেও আলোস্বল্পতার কারণে হেড জ্বালিয়ে গাড়িগুলো চলাচল করছিল। এছাড়া, রাস্তায় পানি জমে থাকায় গাড়ি ধীরে ধরে চলছিল। মাঝে মাঝে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চুড়া ছুঁয়ে যাচ্ছিল বজ্রপাত।

ঝড়ের পূর্বেই সংযুক্ত আরব আমিরাতের বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল। অধিকাংশ সরকারি কর্মচারী বাসা থেকে কাজ করছিলেন। তবে, এ দুর্যোগের মধ্যেও বহু কর্মজীবী বাড়ির বাইরে বেরিয়েছিলেন আর বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তায় তাদের গাড়ি আটকে যায়।

রাস্তা ও মহাসড়কগুলো থেকে পাম্প দিয়ে পানি সরিয়ে নিতে ট্যাংকার ট্রাক পাঠায় কর্তৃপক্ষ।

আরব উপদ্বীপের শুষ্ক দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিপাত অস্বাভাবিক। তবে, শীতকালে মাঝেমধ্যে বৃষ্টি দেখা যায়। নিয়মিত বৃষ্টিপাতের দেশ না হওয়ায় বহু রাস্তাঘাট ও এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। সেকারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দুবাইয়ে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘পুরো দিন ধরে ১২৮ মিমি (পাঁচ ইঞ্চি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টি হয়েছে।

অন্য দিকে, আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত ওমানে সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ১৮ জনের ‍মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশটির জরুরি ব্যবস্থাপনাবিষয়ক জাতীয় কমিটির বিবৃতিতে জানানো হয়েছে। এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক ও প্রায় দশজন স্কুলছাত্রসহ একটি গাড়ি ভেসে গেছে। এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে অঞ্চলটির প্রশাসন।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.