• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ সারাদেশ

স্মার্ট খাগড়াছড়ি গড়তে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪ ২০২৪, ১৯:৩৭ অপরাহ্ণ
অ- অ+
স্মার্ট খাগড়াছড়ি গড়তে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

খাগড়াছড়ি: ‘খাগড়াছড়ি জেলায় বিদ্যমান পাহাড়, নদী ও গিরিপথের নৈসর্গিক সৌন্দর্য প্রিন্ট, ইলেট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এখানকার সুযোগ-সুবিধার কথা তুলে ধরতে হবে। এতে করে সৌন্দর্য্য পিপাসু মানুষ সহজে খাগড়াছড়ির সমৃদ্ধ পর্যটন সম্ভাবনা সম্পর্কে আরো সহজে জানতে পারবে। ফলে, পর্যটন খাত বিকশিত হবে। এছাড়া, নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি সুশীল সমাজ ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’

খাগড়াছড়িতে রোববার (৪ জানুয়ারি) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংবাদ মাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠা’ শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলার প্রশাসক মো. সহিদুজ্জামান এসব কথা বলেন। খাগড়াছড়ি জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রাম এ সভার আয়োজন করে। পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের সভাপতিত্বে সভায় জেলার পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, উপজেলা পরিষদের চেয়াম্যান মো. শানে আলম, জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রতন খীসা, জেলার তথ্য অফিসার বেলায়েত হোসেন বক্তব্য দেন।

মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের, সিনিয়র শিক্ষক ইউছুপ আদনান, সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য, শাহরিয়ার ইউনুছ, মো. আজিমুল হক। স্বাগত বক্তব্য দেন পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক।

মূল বক্তব্যে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ মানে হচ্ছে বস্তুবাদী চেতনার পাশাপাশি মানবিক চেতনার বিকাশ ঘটানো এবং যার যতটুকু সম্পদ ও সামর্থ্য আছে সেটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে প্রযুক্তিকে দক্ষতার সহিত ব্যবহার করা।স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি গঠনে সুশীল সমাজ ও গণমাধ্যমের আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।’

সভায় বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্থানীয় পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তাবেষ্টনী জোরদার করতে হবে।’

বক্তারা সরকারি দপ্তরগুলোতে তথ্য প্রাপ্তির সুযোগ সহজ করার পরামর্শ দেন।

জেলার প্রশাসক আরো বলেন, ‘খাগড়াছড়ি পর্যটন নির্ভর জেলা। দেশের অনন্য সুন্দর পর্যটন স্থানগুলো এখানে অবস্থিত। কাজেই এখানকার পর্যটনকে ব্রান্ডিং করেই স্মার্ট খাগড়াছড়ি নির্মাণ করতে হবে। সে লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন কাজ করছে। অন্যান্য সরকারি দপ্তর এবং গণমাধ্যমকে এ ব্যাপারটি মাথায় রেখে কাজ করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
লীড-২

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
লীড-২

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি
চট্টগ্রাম

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে
লীড-২

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লীড-২

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.