• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটি কাউন্সিলে জয়ী হলেন বীর চট্টলার শাহানা হানিফ

প্রকাশিত: ডিসেম্বর ৩১ ২০২১, ২৩:৩৭ অপরাহ্ণ
অ- অ+
নিউইয়র্ক সিটি কাউন্সিলে জয়ী হলেন বীর চট্টলার শাহানা হানিফ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সিনিয়র প্রতিবেদক:

উত্তর আমেরিকার বাঙালিদের মনে আনন্দের উচ্ছ্বাস বইয়ে দিয়েছেন বাংলাদেশি আমেরিকান শাহানা হানিফ। নিউইয়র্কে সিটি কাউন্সিল উইমেন হিসেবে পবিত্র কোরআন শপথ করে শপথ নিয়েছেন বীর চট্টলার কন্যা শাহানা হানিফ।

তিনি ব্রুকলিনের ৩৯ ডিসট্রিক্টের প্রতিনিধিত্ব করবেন সিটি কাউন্সিলে। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম, যিনি আমেরিকার মূলধারার রাজনীতির সাথে যুক্ত হয়ে অসামান্য সাফল্য পেয়েছেন।

শপথ অনুষ্ঠানে হাল ফ্যাশনের বাংলাদেশি ট্রাডিশনাল আউটফিট পরেছেন তিনি। জ্যাকসন হাইটসের পশমিনা ফ্যাশন থেকে তাঁর পোশাক সরবরাহ করা হয়েছে। অসম্ভব বিনয়ী শাহানা হানিফ তাঁর টুইটার হ্যান্ডেলে আউটফিট নিয়ে লিখেছেন। মভ কালার লেটেস্ট ডিজাইনের ঝালর দেয়া শাড়ি ও সিলভার কালার নেটের উপর সিলভার জরি সুতার এমব্রয়ডারি ও বিডস লাগানো ফুল স্লিভ ব্লাউজ। তিনি পশমিনা ফ্যাশনের কর্ণধার নাসরিন রহমান খুশিকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহানা হানিফের বাবার নাম মোহাম্মদ হানিফ। চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন উপদেষ্টা। তাঁদের দেশের বাড়ি চট্টগ্রামের নাজির হাটের পূর্ব ফরহাদাবাদ। ব্রুকলিনে বেড়ে উঠেছেন শাহানা হানিফ।

নিউইয়র্কে সাত লাখ উনসত্তর হাজার মুসলিম জনগোষ্ঠী বসবাস করেন। সিটি কাউন্সিল ইলেকশনে এ পর্যন্ত কোনো মুসলিম জয়লাভ করতে পারেননি। বীর চট্টলার রত্ন শাহানা হানিফ সিটি কাউন্সিলে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এই গুণবতী কন্যা। তবে ৩০ বছর বয়সী শাহানা হানিফ একজন লুপাস (Lupus) সার্ভাইভার।

লুপাস একটি জটিল রোগের নাম। লুপাসের আরেক নাম অটোইমিউন ডিজিজ, অর্থ্যাৎ ইমিউন সিস্টেম নিজের শরীরের বিরুদ্ধে কাজ করে। মূলত অল্প বয়সী মেয়েরা এ রোগে আক্রান্ত হয় । ১৫ থেকে ৪৪ বছর বয়সী মেয়েরাই বেশি আক্রান্ত হয়।

শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ও কোষ আক্রান্ত হয় বলে লুপাস রোগের লক্ষণ বিচিত্র। নানামুখী উপসর্গের কারণে রোগ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। লুপাসের অনেকগুলো উপসর্গ আছে। সংবেদনশীল ত্বক যাদের, তারা সূর্যের আলোতে গেলে ত্বকে লাল লাল চাকা দৃশ্যমান হওয়া, নাক থেকে গালের দুইপাশে প্রজাপতির পাখার মতো র‌্যাশ দেখা যায়।

অতিরিক্ত চুলপড়া, রক্তশূন্যতা,রক্তে শ্বেতকণিকা বা অণুচক্রিকার অভাব হওয়া। দীর্ঘমেয়াদী জ্বর, বুকে ব্যথা বিশেষ করে দীর্ঘ শ্বাস নিলে ব্যথা বাড়ে। তিন মাসের বেশি সময় ধরে অস্থি ও সন্ধিতে ব্যথা, চোখে মুখে ফোলা ফোলা ভাব, অস্বাভাবিক রকমের ক্লান্তি দুর্বলতা, প্রস্রাব লাল এবং ফেনাযুক্ত হওয়া।

শাহানা হানিফ একজন অদম্য সাহসী ও দৃঢ়চেতা মানুষ। তিনি লুপাসকে জয় করেছেন। নিজেকে তিনি অকপটে “Lupus Surviver” হিসেবে উল্লেখ করতে পছন্দ করেন। তিনি মনে করেন আল্লাহর উপর বিশ্বাস এবং নিজের আত্মবিশ্বাস দিয়ে জীবনের কঠিন বাঁকগুলো সহজে পার হওয়া সম্ভব। বীর চট্টলার আলোর তরঙ্গ শাহানা হানিফকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন সংগঠন।

ShareTweetShare

আরও পড়ুন

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি
অর্থনীতি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর
আন্তর্জাতিক

এক দিনে তেলের দাম বাড়ল তিন শতাংশের ওপর

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬
আন্তর্জাতিক

ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৬

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক

তেহরানে তিন স্থানে বিস্ফোরণ, ইসরায়েলে জরুরি অবস্থা জারি

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র
আন্তর্জাতিক

বিক্ষোভ নিয়ে ট্রাম্পের ‘উসকানিমূলক’ হুমকি, জাতিসংঘে ইরানের পত্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.