• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ মতামত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

ফখরুল ইসলাম নোমানী
প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৬, ২১:০৪ অপরাহ্ণ
অ- অ+
হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সুরা এর ৭টি আয়াত রয়েছে। নামাজে অন্য সুরার আগে সুরা ফাতিহা পাঠ করা ফরজ বা আবশ্যক। সুরা ফাতিহা কোরআন শরিফের প্রথম সুরা। ‘ফাতিহা’ শব্দের অর্থ ‘সূচনা’, ‘উদ্বোধন’ বা ‘প্রারম্ভিকা’। এ অর্থ থেকেই এ সুরার গুরুত্ব বোঝা যায়। নামাজে অন্য যে কোনো সুরা পড়ার আগে এটি পড়তে হয়। এর মানে নামাজ পড়তে সুরা ফাতিহা পাঠের মাধ্যমে অন্য সুরা বা আয়াতগুলো পড়তে হয়। সুরা ফাতিহা এমন এক সুরা কেউ যখন এর একটি করে আয়াত পড়তে থাকে আল্লাহ সঙ্গে সঙ্গে সেই আয়াতের জবাব দিতে থাকেন। এই সুরা যেন আল্লাহর সঙ্গে তাঁর বান্দার সরাসরি যোগাযোগ।

সুরা ফাতিহার বাংলা উচ্চারণ : আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়্যাকা নাবুদু, ওয়া ইয়্যাকা নাস্তায়িন, ইহদিনাছ ছিরাতল মুস্তাকিম, ছিরাতল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন।

সুরা ফাতিহার অর্থ: ১. সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই। ২. যিনি পরম করুণাময় পরম দয়াময় ৩. বিচার দিনের মালিক। ৪. আমরা তোমারই উপাসনা করি তোমারই সাহায্য প্রার্থনা করি ৫. তুমি আমাদের চালিত করো সঠিক পথে ৬. তাঁদের পথে যাঁদের তুমি অনুগ্রহ দান করেছ ৭. যারা (তোমার) রোষে পতিত হয়নি পথভ্রষ্ট হয়নি।

এই সাতটি আয়াাতের মধ্যে প্রথম তিনটি আয়াতে আছে আল্লাহর পরিচয়। আর শেষ তিন আয়াতে আছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। আল্লাহর পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি পরম দয়ালু ও করুণাময় কারণ তিনিই মহাবিশ্বের প্রতিপালন করছেন। তাই তিনিই আমাদের মাফ করে দেওয়ার চূড়ান্ত অধিকারী। তিনি যেহেতু বিচার দিবসের প্রভূ সেই বিচারে তিনিই আমাদের প্রতি দয়া বর্ষণ করার একমাত্র ত্রাণকর্তা। সুরাটির শেষ তিন আয়াতের প্রথমেই আল্লাহর কাছে আমরা সরল পথ দেখিয়ে দেওয়ার পথ নির্দেশ চাচ্ছি। কোন পথ সরল? আল্লাহতায়ালা নবী-রাসুলকে যে পথে চালিত করেছেন। এটি হলো আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। যিনি নবী-রাসুলদের পথ দেখিয়েছেন তিনি ছাড়া আমাদের কে আর সর্বোত্তম পথ দেখাতে পারেন! নামাজে অন্য যেকোনো সুরা পড়ার আগে সুরা ফাতিহা পড়তে হয় সুরাটির পঞ্চম আয়াতে বলা হচ্ছে তুমি আমাদের সরল পথ দেখাও। এর পরেই কথাটি আরেকটু বিশদ করে পর পর দুই আয়াাতে বলা হয়েছে আল্লাহ যাঁদের পরম অনুগ্রহ করেছেন তাঁদেরকে দেখানো পথটিই হলো এ সরল পথ। কারা আল্লাহর এই অনুগ্রহ পেয়েছেন? যাঁরা পথভ্রষ্ট হননি। এ জন্য তাঁরা আল্লাহর ক্রোধেরও শিকার হননি। প্রথম অংশে আল্লাহর পরিচয় আর শেষ অংশে আল্লাহর কাছে আমাদের প্রত্যাশার মাঝখানে বলা হয়েছে ‘ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। অর্থাৎ-আমরা তোমারই উপাসনা করি তোমারই সাহায্য প্রার্থনা করি। এই আয়াতকে বলতে পারি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক। তাঁর কাছে আমাদের নি:শর্ত আত্মনিবেদনের সম্পর্ক। আমাদের একমাত্র ইবাদত আল্লাহরই প্রতি। সব সাহায্যও আমরা তাঁর কাছেই চাই।

সুরা ফাতিহার ফজিলত :

একবার মহানবী (সা.) একদল সাহাবিকে একটি সামরিক অভিযানে পাঠালেন। দীর্ঘদিনের পথ। পথে সাহাবিরা একটি লোকালয় খুঁজে পেলেন। তাঁরা ভাবলেন কিছুদিন এখানে বিশ্রাম নেওয়া যাবে। লোকালয়ের মানুষ সাহাবিদের মোটেও ভালো চোখে দেখল না। তারা কোনো সাহায্য তো করলই না তার ওপর খুবই রুক্ষ ও অমানবিক আচরণ করল। সাহাবিরা সিদ্ধান্ত নিলেন এখানে এক রাতের বেশি থাকা ঠিক হবে না। কাল সূর্যোদয়ের আগেই রওনা দিতে হবে। সেই রাতে লোকালয়ের গোত্রপ্রধানকে এক বিষাক্ত সাপে কামড় দিল। লোকালয়ের চিকিৎসকেরা হাজার চেষ্টা করেও বিষ নামাতে পারল না। বিষ নামানো না গেলে মৃত্যু নিশ্চিত। এবার লোকজন বাধ্য হয়ে নবীর (সা.) সাহাবিদের কাছে এসে বলল আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে সাপের বিষ নামাতে জানে? আমাদের এক দলনেতাকে সাপে কামড় দিয়েছে।

একজন সাহাবি বলে উঠলেন আমরা আপনাদের কাছ থেকে কোনো ভালো আচরণ পাইনি তবু চেষ্টা করে দেখতে পারি। যদি তিনি সুস্থ হন তবে এর বিনিময় কী হবে ? লোকালয়ের লোকেরা বলল যে আমাদের দলনেতাকে সুস্থ করতে পারবে তার জন্য ৩০টি বকরি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সাহাবিরা রাজি হলেন। তাঁরা দলনেতার পাশে গিয়ে সুরা ফাতিহা তিলাওয়াত করা শুরু করলেন : সব প্রশংসা শুধু আল্লাহর যিনি জগৎসমূহ প্রতিপালন করেন। যিনি দয়াময় ও পরম দয়ালু। যিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাদের সরল সঠিক পথ দেখান। তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন। তবে তাদের পথে নয় যাদের প্রতি আপনার শান্তি বর্ষিত হয়েছে যারা পথভ্রষ্ট।

সুরা ফাতিহা নিরাময়ের অনন্য ঘটনা :

কিছু বর্ণনা অনুযায়ী তারা সাতবার সুরা ফাতিহা তিলাওয়াত করেছিলেন। তারপর সামান্য থুতু নিয়ে ক্ষতস্থানে মেখে দিয়েছিলেন। কিছুক্ষণ পরই লোকালয়ের দলপতি সুস্থ অনুভব করতে লাগলেন। তিনি রোগমুক্ত হয়ে গেলেন। প্রতিশ্রুতি অনুযায়ী সাহাবিদের ৩০টি বকরি পুরস্কার দেওয়া হলো। ফিরে আসার পথে এক সাহাবির মনে হলো আচ্ছা এ বকরিগুলো তো আল্লাহর আয়াত ব্যবহার করে পেয়েছি। এগুলো খাওয়া কি হালাল হবে ? এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এখন কিছু করার দরকার নেই। আগে মদিনায় ফিরে যাওয়া যাক। মহানবী (সা.) এ ব্যাপারে কী বলেন তা জানা প্রয়োজন।

সাহাবিরা মহানবীর (সা.) কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। মহানবী (সা.) এ ঘটনা শুনে অবাক হলেন। তিনি বললেন তোমরা কী করে জানলে যে সুরা ফাতিহা দিয়ে রোগের চিকিৎসা হয় ? আমি তো এ ব্যাপারে কিছুই বলিনি। এরপর মহানবী (সা.) হাসতে হাসতে বললেন এগুলো সবার মধ্যে ভাগ করে দাও এবং আমার জন্য একটি অংশ রেখো। সাহাবিরা খুশি হয়ে চলে গেলেন এবং বকরিগুলো সবার মধ্যে বণ্টন করে দিলেন। হাদিসটি আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত।

নামাজের অপরিহার্যতা :

হাদিসে এসেছে যে ব্যক্তি সুরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আল্লাহর সাথে কথোপকথন : হাদিসে কুদসীতে বর্ণিত হয়েছে আল্লাহতাআলা সুরা ফাতিহাকে তাঁর ও বান্দার মাঝে ভাগ করে নিয়েছেন বান্দা যখন সুরা ফাতিহা পাঠ করে আল্লাহতাআলা প্রতিটির জবাব দেন। আরোগ্য লাভ : বিভিন্ন হাদিস ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সুরা ফাতিহা তিলাওয়াত ও রুকইয়াহর (ঝাড়ফুঁক) মাধ্যমে বিভিন্ন রোগব্যাধি ও সাপের দংশন থেকে নিরাময় লাভের কথা বর্ণিত আছে।

অন্যান্য নাম :

এ সুরার আরও কয়েকটি নাম রয়েছে যেমন-উম্মুল কোরআন (কোরআনের মা), সাবউল মাসানি (বারবার পঠিত সাতটি আয়াত) এবং ফাতিহাতুল কিতাব। বান্দার সর্বোত্তম প্রার্থনা : সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.) সুরা ফাতিহার তাৎপর্য বর্ণনা করে বলেন সুরা ফাতিহা নিয়ে একটু চিন্তা করে দেখুন! সুরাটি কোরআনের অলৌকিকত্বের উত্তম দৃষ্টান্ত। যদি পুরো পৃথিবীর সব মেধা সব জাতি-গোষ্ঠীর সৃষ্টিশীল কবি-সাহিত্যিক, মনোবিদ, নৈতিকতার শিক্ষক ও ধর্মীয় গুরু একত্র হয় এবং তারা এমন একটি বক্তব্য তৈরি করতে চায়, যা বিভিন্ন বর্ণ, শ্রেণি ও স্তরের মানুষের প্রার্থনা হিসেবে যথেষ্ট হবে যদিও তাদের প্রয়োজন ও প্রত্যাশাগুলো পরস্পর থেকে ভিন্ন এবং যে বক্তব্যের মাধ্যমে তারা নিজেদের ইবাদতে মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে তবে তারা সুরা ফাতিহার চেয়ে উত্তম কোনো ভাষ্য তৈরি করতে পারবে না। কেননা সুরা ফাতিহা সর্বশ্রেণির মানুষের আত্মিক প্রশান্তির জন্য যথেষ্ট।

হজরত আবু সাঈদ ইবনে মুয়াল্লা (রা.) বর্ণিত হয়েছে। একদা হজরত রাসূল (সা.) বললেন আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কুরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেবো না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম তখন বললাম ইয়া রাসূলুল্লাহ! আপনি না আমাকে কুরআনের শ্রেষ্ঠতর সূরা শেখাবার কথা বলেছিলেন? তিনি বললেন তা হলো সূরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন’। এটিই সেই সাতটি পুন: আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কুরআন।

অবশেষে বলা যায়, সূরা আল-ফাতিহা মানবজীবনের মৌলিক কিছু প্রশ্নের উত্তর প্রদান করে : আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা কীভাবে তাঁর ইবাদত করবো? আমরা কীভাবে তাঁর কাছে দোয়া করবো ? ইবনুল কাইয়্যিম সূরা আল-ফাতিহাকে এইভাবে সংক্ষেপে বর্ণনা করেছেন: এটি কুরআনের উম্মুল কিতাব, সম্পূর্ণ আরোগ্য, উপকারী চিকিৎসা, দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা ও ভয়-ভীতির প্রতিষেধক, যে ব্যক্তি এর গুরুত্ব বুঝে যথাযথভাবে আমল করে সে এর মাধ্যমে শারীরিক ও আত্মিক রোগ নিরাময় পায়। যেমন রমযান, মহররম, লাইলাতুল কদর, আরাফা দিবসের মতো সময়গুলো বিশেষ ফজিলতের অধিকারী তেমনি কুরআনের সূরাগুলোর মধ্যে আল-ফাতিহা সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। যারা এর অর্থ অনুধাবন করে, হৃদয়ের উপস্থিতি নিয়ে পাঠ করে, তারা ঈমানের এক অনুপম মিষ্টতা লাভ করে। এ আলোচনা সম্পূর্ণ না হলেও যারা কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে চান তাদের জন্য এটি এক প্রারম্ভিক দিক নির্দেশনা হতে পারে।

কুরআনের সঙ্গে এই বন্ধন চিরকালীন হেদায়েতের উৎস হিসেবে কাজ করবে। সূরা আল-ফাতিহা কেবল পবিত্র কুরআনের প্রথম সূরাই নয় এটি প্রতিটি মুমিনের জীবনের আশার আলো, সরল পথের পথনির্দেশক ও সব রোগের মহৌষধ।

প্রতিদিনের নামাজে এই সূরার অর্থ উপলব্ধি করে মনোযোগের সাথে পড়ার চেষ্টা করা আমাদের আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য অর্জনে সহায়ক হবে। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল-ফাতিহার শিক্ষা অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন। আমিন।

ShareTweetShare

আরও পড়ুন

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য
অর্থনীতি

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ
অর্থনীতি

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
তথ্যপ্রযুক্তি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান
রাজনীতি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি
রাজনীতি

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ
চট্টগ্রাম

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.