• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৬, ১৯:৫৪ অপরাহ্ণ
অ- অ+
ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদারে জেকে লাইফস্টাইলে তিন নিয়োগ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : দেশের বৃহৎ লাইফস্টাইল বিষয়ক পরামর্শক ও অর্গানিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জেকে লাইফস্টাইল তাদের প্রযুক্তিগত ব্যবস্থাপনা ও সামগ্রিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে সম্প্রতি তিনজন অভিজ্ঞ সিনিয়র পেশাজীবী, মো. আব্দুল জলিল খান, আসাদুজ্জামান নূর ও মো. শাহা রিয়ার রহমান সাগীরকে নিয়োগ দিয়েছে। বিপণন, আর্থিক ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা বিষয়ে তাদের সম্মিলিত অভিজ্ঞতা ব্র্যান্ডটির সেবার মান উন্নয়ন, গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মো. আব্দুল জলিল খান, স্বাস্থ্যসেবা খাত ও প্রতিষ্ঠানের অপারেটিং ব্যবস্থাপনায় ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ও সফল শীর্ষ নির্বাহী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) সম্পন্ন করেছেন এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন। দেশের শীর্ষস্থানীয় হেলথকেয়ার ব্র্যান্ডগুলোর ব্যবসায়িক উন্নয়ন ও পরিচালনগত উৎকর্ষ সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেকে লাইফস্টাইলে গ্রুপ সিওও পদে যোগদানের আগে তিনি এভারকেয়ার হাসপাতালে সিনিয়র জিএম (অপারেশনস অ্যান্ড হসপিটালিটি) ও ইউনাইটেড হাসপাতালে জিএম (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি, প্রাভা হেলথের মার্কেটিং ডিরেক্টর এবং স্কয়ার হাসপাতাল ও আজগর আলী হাসপাতালের ব্যবস্থাপক, বিপণন ও ব্যবসায় উন্নয়ন পদে দায়িত্ব পালন করে গ্রাহক গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও ব্যবসায়িক উন্নয়নে তিনি সরাসরি অবদান রেখেছেন। তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব জেকে লাইফস্টাইলের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটগুলোর মধ্যকার সমন্বয়কে আরও জোরদার করতে এবং প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি অর্জনে অনন্য ভূমিকা রাখবে।

আসাদুজ্জামান নূর আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে ১৮ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে জেকে লাইফস্টাইলে যোগ দিয়েছেন। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে ফাইন্যান্সে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। পাশাপাশি, চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিআইএমএ), যুক্তরাজ্য থেকে অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে পেশাগত যোগ্যতা অর্জন করেছেন।

এর আগে তিনি সিনড্রেলা ফ্যাশন লিমিটেড (হংকং), সিনড্রেলা ফ্যাশনস (বাংলাদেশ) লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড, লায়লা গ্রুপ ও কিউবি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও, আসাদুজ্জামান নূর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত একটি সক্রিয় প্রকল্পে এফএসএসপির অধীনে ১০.৯২ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প তহবিল ব্যবস্থাপনা এবং ৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি লিড-সার্টিফায়েড গ্রিন বিল্ডিং প্রজেক্টে অবদান রেখেছেন। তার অভিজ্ঞতা জেকে লাইফস্টাইলের আর্থিক ব্যবস্থাপনা, সম্পদের কার্যকর ব্যবহার ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে ভূমিকা রাখবে।

মো. শাহা রিয়ার রহমান সাগীর প্রযুক্তি খাতে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি সম্পন্ন করেছেন। তিনি আইটিবি সল্যুশন, ইউএসএতে ম্যানেজার, বিওয়াইএসএল গ্লোবাল টেকনলোজিস লিমিটেড এবং এটিবি ল্যাব লিমিটেডে (জাপান) সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। এছাড়াও, মো. শাহা রিয়ার একজন এডব্লিউএস সার্টিফায়েড সল্যুশন্স আর্কিটেক্ট – অ্যাসোসিয়েট এবং জেন্ড সার্টিফায়েড পিএইচপি ইঞ্জিনিয়ার। ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেভঅপ্স, এডব্লিউএস ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ও ডেটাবেজ ম্যানেজমেন্টে তার সুদীর্ঘ অভিজ্ঞতা জেকে লাইফস্টাইলের প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল কার্যক্ষমতা ও সামগ্রিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবেন।

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, “আমরা বিশ্বাস করি, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বের সমন্বয় জেকে লাইফস্টাইলের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। নতুন সহকর্মীদের সাথে পারস্পরিক বোঝাপড়া, দলগত সহযোগিতা ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করার মাধ্যমে আমরা আমাদের সেবার মান উন্নয়ন ও সুস্থ জীবনধারাভিত্তিক সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যকে আরও এগিয়ে নিতে চাই।”

এই নিয়োগের মাধ্যমে জেকে লাইফস্টাইলের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় হবে।

ShareTweetShare

আরও পড়ুন

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য
অর্থনীতি

এক বছরে ইনোভার ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হলো ৪০০টির বেশি পণ্য

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
তথ্যপ্রযুক্তি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান
রাজনীতি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি
রাজনীতি

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ
চট্টগ্রাম

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ
রাজনীতি

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.