• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৬, ১৭:৩৭ অপরাহ্ণ
অ- অ+
প্রধানমন্ত্রীর তারেক রহমানের উদ্দেশে বিএনপি নেতা বদরুল খায়েরের খোলা চিঠি

বদরুল খায়ের চৌধুরী

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে রাজপথে থাকা বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা আজ অবহেলিত ও অসহায়— এমন অভিযোগ তুলে দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী।

তার দাবি, দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতা-কর্মীদের একটি বড় অংশ এখন সাংগঠনিকভাবে উপেক্ষিত।

অন্যদিকে, সুবিধাজনক সময়ে দলের সঙ্গে যুক্ত হওয়া একটি অংশের প্রভাব বাড়ছে বলে তৃণমূলের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের উদ্দেশে লেখা খোলা চিঠিতে এসব অভিযোগ তুলে ধরেন বদরুল খায়ের চৌধুরী।

চিঠিতে তিনি তারেক রহমানকে তৃণমূল নেতা-কর্মীদের আস্থার ঠিকানা ও আশার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে নেতা-কর্মীরা তার নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেছেন।

‘তারেক রহমান মানেই আগামীর বাংলাদেশ’ এই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। তবে সেই প্রত্যাশার সঙ্গে বর্তমান বাস্তবতার মিল নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বদরুল খায়ের চৌধুরী বলেন, ‘দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের অনেকেই এখন অবহেলা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।’

দল ক্ষমতার কাছাকাছি কিংবা রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকলে যাদের গুরুত্ব পাওয়ার কথা, তাদেরই অনেকে সিদ্ধান্ত গ্রহণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে উপেক্ষিত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

চিঠিতে বদরুল খায়ের চৌধুরীর সবচেয়ে জোরালো প্রশ্ন ছিল দলের চেয়ারম্যান কি তৃণমূলের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অবগত? তার অভিযোগ, বিএনপির তৃণমূল সংগঠন সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতা-কর্মীদের মূল্যায়ন না করা হলে দল সাংগঠনিক ভিত্তি হারানোর ঝুঁকিতে পড়বে।

জেলা বিএনপির এ নেতা মনে করেন, তারেক রহমানের দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় এবং দলকে শক্তিশালী করার চিন্তাভাবনা মাঠপর্যায়ের সব নেতা সমানভাবে অনুসরণ করছেন না। ফলে দলের ঘোষিত আদর্শ ও সাংগঠনিক বাস্তবতার মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে।

চিঠিতে তিনি লেখেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা তারেক রহমানের ওপর আস্থা রেখেই দীর্ঘদিন অপেক্ষা করেছেন।’

তাদের প্রত্যাশা ছিল, তার নেতৃত্বে দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন হবে এবং সাংগঠনিক অব্যবস্থাপনার অবসান ঘটবে।

কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তৃণমূলের অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে দাবি তার।

শুধু তৃণমূলের অবহেলার অভিযোগ নয়, দল ও সরকারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন বদরুল খায়ের চৌধুরী।

তিনি লিখেছেন, ‘বিরোধী রাজনৈতিক পক্ষ, বিভিন্ন মহল এবং সাধারণ মানুষের পক্ষ থেকে বিএনপি ও সরকারকে ঘিরে যেসব অভিযোগ উঠছে, সেগুলোর সবই এক কথায় উড়িয়ে দেওয়া উচিত নয়।’

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

চিঠিতে তিনি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি নেতা, মন্ত্রী, সংসদ সদস্য কিংবা আমলা যে পর্যায়েরই হোন না কেন, তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন।

দল ও সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষণে এ বক্তব্যের গুরুত্ব রয়েছে। কারণ, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দলের সাংগঠনিক শক্তি ধরে রাখতে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন, নেতৃত্বের জবাবদিহি এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারেক রহমানের কাছে নিজের বক্তব্য সরাসরি তুলে ধরার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন বদরুল খায়ের চৌধুরী।

তার আশঙ্কা, দলের একজন অবহেলিত কর্মী হিসেবে চেয়ারম্যানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাওয়া কঠিন হতে পারে। তারপরও তিনি হাল ছাড়তে রাজি নন।

চিঠিতে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে বাস্তব পরিস্থিতির তথ্য-প্রমাণ এবং দলের ভেতরে সংঘটিত বলে তার দাবি করা বিভিন্ন অনিয়মের বিবরণ তারেক রহমানের সামনে তুলে ধরবেন।

তার প্রত্যাশা, এসব বিষয় দলীয় নেতৃত্বের নজরে এলে তৃণমূলের সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

বদরুল খায়ের চৌধুরীর এই খোলা চিঠি বিএনপির তৃণমূলের মূল্যায়ন, নেতৃত্বের সঙ্গে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দূরত্ব এবং দলীয় জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে।

তার বক্তব্যে একদিকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রয়েছে, অন্যদিকে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে জমে থাকা ক্ষোভ ও হতাশাও স্পষ্ট।

ShareTweetShare

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি
তথ্যপ্রযুক্তি

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান
রাজনীতি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি এমপি সাঈদ আল নোমান

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ
চট্টগ্রাম

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ
রাজনীতি

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ
মতামত

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিনোদন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.