• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

চট্টগ্রামের ১০ সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: নভেম্বর ২৫ ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ণ
অ- অ+
চট্টগ্রামের ১০ সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের ১০টি সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://www.gsa.teletalk.com.bd) থেকে আবেদন ফরম পূরণ করছেন ভর্তিচ্ছুরা।

নগরের বিভিন্ন মার্কেট সংলগ্ন দোকানগুলোতে ভিড় করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন তারা।

চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারি বিদ্যালয়গুলোর শ্রেণিভিত্তিক শূন্য আসনের তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. মাহমুদ উল্লাহ মারুফ।

তালিকা অনুযায়ী, ৫ম থেকে ৯ম শ্রেণিতে মোট ৩ হাজার ৮৬০টি আসন রয়েছে।

এর মধ্যে ৫ম শ্রেণিতে ১ হাজার ৯১০ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৭৩০ জন, ৭ম শ্রেণিতে ১০ জন, অষ্টম শ্রেণিতে ২৪৮ জন এবং নবম শ্রেণিতে ৯৬২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি বিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন।

তবে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের একটি শ্রেণির দুই শিফটে আবেদন করলে সেক্ষেত্রে দুইটি স্কুল পছন্দ করা হয়েছে বলে বিবেচনা করা হবে। আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে এই ফি দেওয়া যাবে।

আবেদন গ্রহণ শেষে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনে লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। টেলিটকের মাধ্যমে ফল প্রকাশ করবে মাউশি।

সরকারি বিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।

এদিকে মাউশির অধীনে বেসরকারি বিদ্যালয়েও ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। লটারি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ভর্তির জন্য অনলাইন আবেদনে ৫টি বিদ্যালয় পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। তবে কোনও বিদ্যালয়ের একটি শ্রেণির দুই শিফটে (মর্নিং ও ডে শিফট) আবেদন করলে তা দুটি বিদ্যালয় হিসেবে গণ্য করা হবে। এবার অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

এক আবেদনেই ৫টি বিদ্যালয় পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। কোনও বেসরকারি বিদ্যালয় আলাদা করে ভর্তি ফরম বিক্রি করতে পারবে না বলে জানিয়েছেন মাউশির উপ-পরিচালক মো. আজিজ উদ্দিন।

কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক বলেন, সন্তানকে সরকারি বিদ্যালয়ে ভর্তি করাতে চান তারা। কিন্তু লটারি হওয়ায় ভর্তির বিষয়টি ভাগ্যের ওপরই ছেড়ে দিতে হচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
লীড-২

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা
শিক্ষা

ফেইমল্যাব অ্যাকাডেমি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে জয়ী হুমাইরা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই : জেলা সিভিল সার্জন কার্যালয়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
লীড-২

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.