চট্টগ্রাম : দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে “আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬” পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএবির কাউন্সিল মেম্বার মো. জহিরুল ইসলাম, সিনিয়র মেম্বার মো. এরাদত উল্ল্যাহ, ইমতিয়াজ আলম, আইসিএবি-সিআরসির চেয়ারম্যান সালমা বেগম, আসিফ মো. তানভীর হোসাইন, সেক্রেটারি মো. আনিসুজ্জামান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহিদ, মোহাম্মদ আরিফ।
আইসিএবি-চট্টগ্রাম আঞ্চলিক অফিস থেকে র্যালি বের হয়ে আগ্রাবাদ, বাদামতলী, কর্মাস কলেজ রোড হয়ে আবার প্রতিষ্ঠানের কার্যালয়ে এসে শেষ হয়।
















