ঢাকা : আগামী ২৬-২৮ নভেম্বর ঢাকার কুড়িলের ৩০০ ফুট রোডে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৫তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা প্রদর্শনী (বিআইইই)। ফেয়ার কনভেনার আন্তর্জাতিক শিক্ষা প্রদর্শনী সিরিজের অংশ হিসেবে আয়োজিত এ প্রদর্শনীর বুথ বুকিং ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে।
তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। এর মাধ্যমে নিজেদের সেবা প্রদর্শন, সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির সুযোগ রয়েছে।
প্রদর্শনীতে অংশ নিতে পারবেন শিক্ষা পরামর্শক ও ছাত্র ভিসা এজেন্সি, স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং কলেজ, আইইএলটিএস, স্পোকেন ইংলিশ ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, বই প্রকাশক ও শিক্ষামূলক বইয়ের দোকান, ভ্রমণ ও বিমান টিকিটিং এজেন্সি, ক্যারিয়ার কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট, ব্যাংক, মুদ্রা বিনিময় ও বীমা কোম্পানি, খাদ্য ও পানীয় সরবরাহকারী এবং অন্যান্য শিক্ষার্থী-কেন্দ্রিক ব্যবসা ও প্রতিষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে বুথের সংখ্যা সীমিত। প্রথমে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রধান বুথের অবস্থান বরাদ্দ দেওয়া হবে।
প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন- https://app.fairconvener.com/events/96665f53-7243-47de-a94f-5b02f8e3aee0/apply লিংকে।
বুথ বুকিং-সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৩০০৮-২১৪০২৭ ও ০১৯৬৬৮০০২৫৫ নম্বরে।
প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান ফেয়ার কনভেনার।
















