চট্টগ্রাম : লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে হাজী চাঁন্দ মিঞা সওদাগর উচ্চ বিদ্যালয় ও কলেজে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতামূলক একগুচ্ছ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫৫০ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়।
পাশাপাশি মানসিক স্বাস্থ্য, স্তন ও জরায়ুমুখের ক্যান্সার এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও লিফলেট বিতরণ করা হয়।
ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আ ন ম বোরহান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪’-এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দীকী। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন পারভীন মাহমুদ।
সচেতনতামূলক পর্বে মানসিক স্বাস্থ্য ও এর গুরুত্ব নিয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ডা. আবদুল্লাহ আল হারুণ এমজেএফ। স্তন ও জরায়ুমুখের ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন ঘাসফুলের মেডিকেল অফিসার ডা. মরিয়ম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোস্তাক হোসেন ও লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দীকি, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার অ্যাডমিন) লায়ন জাহানারা বেগম, রিজিয়ন চেয়ারপার্সন (১) লায়ন সাব্বির আহমেদ, ডিস্ট্রিক্ট আইটি চেয়ারপার্সন লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি এবং জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন সাকিয়া সুলতানা।
আরও উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইকবাল, ক্লাব সেক্রেটারি-১ লায়ন সিজারুল ইসলাম, ঘাসফুলের কমিউনিটি হেলথ বিভাগের ইনচার্জ সেলিনা আক্তার, লিও ডিস্ট্রিক্ট সভাপতি লিও এইচএম ইমরান নিকসন এবং লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন সিয়াম।
কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও লিও সদস্যরা অংশ নেন।
শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল এ বহুমুখী সেবা কার্যক্রমের মূল লক্ষ্য।
















