• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: আগস্ট ২০ ২০২১, ১৪:৩৭ অপরাহ্ণ
অ- অ+
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

সেপ্টেম্বরের শুরু থেকে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। প্রত্যাশা অনুযায়ীই দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৯ সদস্যের স্কোয়াডে মুশফিক-লিটনের পাশাপাশি ফিরেছেন লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও। তবে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলে ছিলেন না মুশফিক, লিটন ও আমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের দলে ছিলেন তারা। কিন্তু বিভিন্ন কারণে জিম্বাবুয়েতে সিরিজের কিছু অংশ মিস করেছিলেন তারা।

অসুস্থ বাবা-মা’র সাথে থাকার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পরই দেশে ফিরে আসেন মুশফিক। আর শ্বশুরের অসুস্থতার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলেই দেশে ফেরেন লিটন। অন্যদিকে জিম্বাবুয়ের সিরিজে কোনও ম্যাচ খেলার আগেই বাবা মারা যাওয়ায় দেশে ফিরেছিলেন বিপ্লব।

এই তিনজনের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ইচ্ছা ছিলো কেবল মুশফিকেরই। কিন্তু জৈব-সুরক্ষা নিয়ে অস্ট্রেলিয়ার কঠোর নিয়মের মারপ্যাচে সিরিজটি মিস করতে বাধ্য হন মুশফিক। শেষ পর্যন্ত সিরিজটি বাংলাদেশ ৪-১ ব্যবধানে জিতেছিল। যা ছিল যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশ দলের সিরিজ জয়ের সম্ভাবনা আছে বলে বিশ্বাস করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি, আমরা দেশের মাটিতে শক্তিশালী দল। যদি খেলোয়াড়রা নিউজিল্যান্ডের বিপক্ষে একই পারফরম্যান্স করতে পারে, তাহলে আমাদের পক্ষেই থাকবে।’

তবে বাংলাদেশের মাথা ব্যাথার প্রধান কারণ ব্যাটসম্যানদের ফর্ম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কেউই নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। ব্যাটিংয়ের জন্য উইকেট কঠিন ছিলো। তবে মুশফিকের উপস্থিতি দলের ব্যাটিংকে শক্তিশালী করবে নিঃসন্দেহে।

ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, বোলাররা ভালো অবস্থায় ছিলেন। বিশেষভাবে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে নিজের সেরাটা ঢেলে দিয়েছেন সাকিব আল হাসান। যদিও চতুর্থ ম্যাচটায় ছিলেন ফর্মের বিপরীত মেরুতে। তবুও শেষ পর্যন্ত আরও একবার সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

আগামী ২৪ অক্টোবর ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। এরপর তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে তারা। ইতোমধ্যে অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে সরাসরি মাঠে নামবে কিউইরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি। পরের চারটি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল ৪টায়।

একনজরে বাংলাদেশ দল:
মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসাইন, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসাইন সৈকত, নুরুল হাসান সোহান, শামীম হোসাইন পাটোয়ারী, রুবেল হোসাইন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.