• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২ ২০২৬, ১৯:৫২ অপরাহ্ণ
অ- অ+
মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘নগরীর ঐতিহাসিক মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ নির্মাণ করা হবে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মাদারবাড়ি বালুর মাঠ পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র আরও বলেন, ‘এখানে ১৫০ ফিট দৈর্ঘ্য ও ১০০ ফিট প্রস্থ, মোট ১৫ হাজার স্কয়ার ফিটের একটি খেলার মাঠ হবে। পাশাপাশি একটি রাস্তা ও মানুষের হাঁটার জন্য দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। যাতে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। যাদের বৈধ প্লট আছে, তাদের প্লট প্লটের জায়গায়ই থাকবে, মাঠের জায়গা কাউকে দখল করতে দেয়া হবেনা। আমার প্রতিশ্রুতি ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ করে দেওয়া। তারই অংশ হিসেবে মাদারবাড়ির এই বালুর মাঠকে বেছে নিয়েছি।’

মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করতে মাঠের বিকল্প নেই উল্লেখ করে মেয়র বলেন, ‘এই মাদারবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে কোনো খেলার মাঠ নেই, ফলে এখানকার ছেলেরা খেলতে পারছে না। আমরা যদি যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে চাই, তাহলে মাঠের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ করার যে লক্ষ্য, তার সাথে সামঞ্জস্য রেখে আমরা চট্টগ্রামে ৪১ ওয়ার্ডে ৪১টি মাঠ করতে চাই। এই এলাকার সংসদ সদস্য, মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমার বুধবারও কথা হয়েছে উনি বলেছেন চট্টগ্রামের উন্নয়নে যা প্রয়োজন ইনশাআল্লাহ করে দেবেন। যদি এই এলাকায় ফুটসাল বা ছোট পরিসরে খেলার মতো আরো কোনো খালি জায়গা থাকে, আমাদের জানান। আমরা সেটাও করে দেবো।’

শাহাদাত হোসেন বলেন, ‘মেয়র হিসেবে শপথ গ্রহণের পর আমি অঙ্গীকার করেছিলাম, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তুলব। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ সম্পন্ন হয়েছে। হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ (বি ব্লক সংলগ্ন) এবং হালিশহর বিডিআর মাঠসহ বেশ কয়েকটি মাঠ উন্নয়ন করে খেলার উপযোগী করা হয়েছে।’

‘বর্তমানে হালিশহর শিশু পার্ক মাঠ, হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলমান রয়েছে। অন্যদিকে, আগ্রাবাদ জাম্বুরি মাঠের উন্নয়নকাজ শেষ পর্যায়ে রয়েছে। নগরীর অন্যান্য ওয়ার্ডেও নতুন খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্যে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তুতসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।’

খেলাধুলার সামাজিক গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, ‘আমি বিশ্বাস করি, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের অন্যতম হাতিয়ার। শিশু-কিশোর ও তরুণদের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তাই প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, মোজাম্মেল হক, জিয়াউর রহমান জিয়া, মো. আলী, মস্তাফিজ রহমান মোস্তাক, ইয়াসিন আরাফাত প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’
বিনোদন

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

জমাদিউল আউয়াল মাসের ঐতিহাসিক তাৎপর্য ও আমল

স্তন ক্যানসার কি বংশগত? পারিবারিক ইতিহাস জানলে কেন সতর্ক হওয়া জরুরি
মতামত

স্তন ক্যানসার কি বংশগত? পারিবারিক ইতিহাস জানলে কেন সতর্ক হওয়া জরুরি

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর
চট্টগ্রাম

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
তথ্যপ্রযুক্তি

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

পুরোনো সংখ্যা

সর্বশেষ

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘অন্যপাতা’

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

জমাদিউল আউয়াল মাসের ঐতিহাসিক তাৎপর্য ও আমল

স্তন ক্যানসার কি বংশগত? পারিবারিক ইতিহাস জানলে কেন সতর্ক হওয়া জরুরি

স্তন ক্যানসার কি বংশগত? পারিবারিক ইতিহাস জানলে কেন সতর্ক হওয়া জরুরি

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

চসিকের উদ্যোগে নন্দনকাননে পদ্মফুলের গোলচত্বর

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি

স্ট্রোক কেন হয়? উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকি

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো আনলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সনাতনীদের নিয়ে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

নবীন কবিদের জন্য পাণ্ডুলিপি আহ্বান

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.