• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬ ২০২৬, ১৭:৫০ অপরাহ্ণ
অ- অ+
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতার স্বপ্নই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে ডারউইনে ইতিহাস লিখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কার টেস্ট জয়ের অপেক্ষা এখনও ফুরায়নি। পাকিস্তানও সর্বশেষ জয়ের স্বাদ পেয়েছে সেই ১৯৯৫ সালে। এমন কঠিন বাস্তবতার মাঝে ২৩ বছর পর ডারউইনে খেলতে গিয়ে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। সিরেজের প্রথম টেস্টে তুলে নিয়েছে ৯ উইকেটের অবিস্মরণীয় জয়। যে জয় শুধু একটি সংখ্যা নয়; অস্ট্রেলিয়ার মাটিতে তো অবশ্যই, এমনকি বাংলাদেশের টেস্ট ক্রিকেটেরও নতুন অধ্যায়ের সূচনা করেছে।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেই জয়ের মঞ্চটা গড়ে বাংলাদেশ। তাদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রানের। বাংলাদেশের বোলারদের দাপটে চতুর্থ দিনের শুরুতেই স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে।

তবে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরন গ্রিন। ক্যারিয়ারের তৃতীয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে একাই লড়াই চালিয়ে যান এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত নবম উইকেট হিসেবে সাজঘরে ফেরার পরই অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৮৪ রানে।

চতুর্থ দিন লাঞ্চ বিরতির পর অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৪৩ রানে ৭ উইকেট, লিড মাত্র ১৫। এরপর তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৮ রানে ফেরেন মিচেল স্টার্ক। ৩৪ বলের ইনিংসে দুইটি চার মেরেছিলেন তিনি।

তবে কঠিন পরিস্থিতিতে দারুণ এক ইনিংস খেলেন গ্রিন। বাউন্ডারি মাত্র চারটি হলেও কঠিন হতে থাকা উইকেটে বাংলাদেশের বোলারদের তোপের মুখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপর হাসান মাহমুদকে আক্রমণে ফিরিয়ে আনেন। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি হাসান। তার বলে আন্ডার-এজ হয়ে বল নিচু হয়ে স্টাম্পে আঘাত করলে ১০৪ রানে থামেন গ্রিন। এরপর মিরাজ পূর্ণ করেন পাঁচ উইকেট। নাথান লায়নকে এলবিডব্লিউ করেন তিনি।

এদিন মেহেদী হাসান মিরাজ ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেট শিকার পূরণ করেছেন। হাসান মাহমুদের তিন উইকেট শিকারে ম্যাচে তার উইকেট দাঁড়িয়েছে ৯-এ। বিদেশের মাটিতে কোনো টেস্টে ৯ উইকেট নেওয়া বাংলাদেশের মাত্র দ্বিতীয় পেসার হিসেবে রেকর্ড গড়েছেন হাসান।

পরে লক্ষ্যে খেলতে নেমে শুধু দাপটের সঙ্গে ব্যাট করে বাংলাদেশ। ৪ রানে ওপেনার তানজিদ ফিরলেও সাদমান (২৫*) ও মুমিনুল হক (৩০*) দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের
অর্থনীতি

চট্টগ্রামে জ্বালানি খাতে কানাডার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান শাহাদাত হোসেনের

কবিতা: সময় । উম্মে সালমা চৌধুরী
বিনোদন

কবিতা : আপন গতি । । উম্মে সালামা চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়
চট্টগ্রাম

অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে সীতাকুণ্ড নাগরিক সমাজের মতবিনিময়

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান
রাজনীতি

মোহাম্মদ নগর এইচকেসি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা
রাজনীতি

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্গঠনের ঘোষণা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

অসুস্থ যুবদল নেতা আব্বাস উদ্দিনের চিকিৎসায় আর্থিক সহায়তা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরে প্রথমবারের মতো ‘মূকাভিনয়ে নজরুল’ উৎসব

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.