• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৬ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

প্রকাশিত: আগস্ট ৭ ২০২১, ২২:২৪ অপরাহ্ণ
অ- অ+
অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসানের করা ম্যাচের চতুর্থ ওভারে ড্যান ক্রিস্টিয়ানের ব্যাটে ৫ ছক্কা না খেলে হয়তো ম্যাচের দৃশ্যপট হতে পারত ভিন্ন। ওই ওভারটাতেই মূলত ছিটকে পড়ে বাংলাদেশ।

তবে শেষ ওভার পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল টাইগার বোলাররা। সাকিব ৪ ওভারে ৫০ রান দিলেও পাননি কোনও উইকেট। বরাবরের মতো মোস্তাফিজ আজও ছিলেন কিপ্টে বোলার। মেহেদী হাসানও ছিলেন দুর্দান্ত।

সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে অজিদের ১০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। এই ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও ক্ষণে ক্ষণে খেই হারিয়ে খুঁজেছে নিজেদের। শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছতে সময় লাগে ১৯ ওভার।

অজিদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ড্যান ক্রিস্টিয়ান। তার ফেরার পর মিচেল মার্শও থিতু হতে পারেননি। ১১ রান করে বোল্ড হন মেহেদী হাসানের বলে।

মার্শকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তবে অ্যাস্টন টার্নারের (৯) সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন অ্যাস্টন অ্যাগার। বলা যায় অ্যাগারের ২৭ রানে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। শেষে অ্যান্ড্রু টাই (৪) ও টার্নার মিলে এক ওভার বাকি থাকতে ৩ উইকেটের জয় নিশ্চিত করে।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

এর আগে সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখা যায় মন্থর ব্যাটিং। সৌম্য সরকার ৮ রানে ফেরার পর সাকিবও ফেরেন ১৫ রান করে।

এরপর মাহমুদউল্লাহ ও নুরুল হাসান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মিচেল সোয়েপশনের বলে এলবিডব্লু হয়ে।

আফিফ হোসেন ১৭ বলে ২০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন দলীয় ৭৮ রানের মাথায়। এরপর শঙ্কা জাগে বাংলাদেশের দলীয় রান শতক পার হওয়া নিয়ে।

শেষ পর্যন্ত শেখ মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানে ভর করে ৯ উইকেটে ১০৪ রান তোলে বাংলাদেশ।

অজিদের পক্ষে ৩টি করে উইকেট নেন অ্যান্ড্রু টাই ও মিচেল সোয়েপশন। ২ উইকেট নেন জশ হ্যাজেলউড ও ১ উইকেট নেন অ্যাস্টন অ্যাগার।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ব্যবধান দাড়াল ৩-১। সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে সোমবার, ৯ আগস্ট।

ShareTweetShare

আরও পড়ুন

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
খেলাধুলা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ
খেলাধুলা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
খেলাধুলা

পটিয়ায় শীলপাড়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা
খেলাধুলা

সাফজয়ী দলের জন্য ছাদখোলা বাস, হাতিরঝিলে দেওয়া হবে সংবর্ধনা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন
খেলাধুলা

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
খেলাধুলা

ব্রুক-রুটের শতকে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবে না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

চট্টগ্রাম জেলার নতুন এসপি মাসুদ

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে ফুলের হাসি ফাউন্ডেশন

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

পাঁচলাইশে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইসসহ দুই যুবক গ্রেপ্তার

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

মেলোডি মিউজিক একাডেমির বিশেষ আয়োজন ‘রবির আলোয়’

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ডে ৩.০

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আগ্রাবাদে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

আলো, বৃষ্টি আর নীরবতার এক শহর

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

একীভূত ব্যাংকের টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে খাতুনগঞ্জে আমানতকারীদের বিক্ষোভ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.