• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ পার্বত্য জেলা

কলেরা আক্রান্ত পাহাড়ীদের পাশে সেনাবাহিনী

মোঃশহিদুল ইসলাম রানা

প্রকাশিত: জুন ১৫ ২০২১, ১৬:৪৪ অপরাহ্ণ
অ- অ+
কলেরা আক্রান্ত পাহাড়ীদের পাশে সেনাবাহিনী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পার্বত্য জেলা বান্দরবানে বিগত কয়েক দিন যাবত ব্যাপক আকারে কলেরার প্রাদূর্ভাব দেখা দিয়েছে। যা বর্তমানে মহামারি আকারে রুপ নিচ্ছে। আর এসময় বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ নিয়ে আক্রান্ত পাহাড়ীদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়িন।

জানা যায়, জেলার আলীকদম উপজেলার ৫নং কুরুকপাতা ইউনিয়নের মাংরুম পাড়া, ম্যানলিউপাড়া এবং সমর্থং পাড়ায় বিগত কয়েক দিন যাবত ব্যাপক আকারে কলেরার প্রাদূর্ভাব দেখা যায়। বর্তমানে উক্ত পাড়াসমূহে মুরং জনগোষ্ঠীর প্রায় ১৩৬ জন নারী, পুরুষ ও শিশু, যা সর্বমোট জনসাধারণের প্রায় শতকরা ষাট ভাগ কলেরায় আক্রান্ত হয়ে মূমুর্ষ অবস্থায় জীবন-যাপন করছেন। এছাড়া আক্রান্ত ব্যক্তিবর্গের মধ্যে বেশ কয়েকজন নারী ও পুরুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। একটি সূত্র জানায়, গত ২১ মে কলেরা প্রাদূর্ভাব এর শুরু থেকেই সেনাবাহিনীর আলীকদম জোন টহল দলের মাধ্যমে উক্ত পাড়াসমূহে প্রতিনিয়ত বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করে। এদিকে, সম্প্রতি উক্ত এলাকার স্বাস্থ্য পরিস্থিতির দ্রুত অবনতি হওয়াতে জনসাধারণের সুচিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের নির্দেশনায় আজ সোমবার (১৪ জুন) ২৩তম বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর উদ্যোগে একটি সামরিক মেডিক্যাল টিম এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি বেসামরিক বিশেষজ্ঞ দলকে উক্ত দূর্গম এলাকায় সামরিক হেলিকপ্টার যোগে প্রেরণ করা হয়।

এ সময় জরুরী স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক জীবনরক্ষাকারী ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কলেরা স্যালাইন, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় অন্যান্য ঔষধ এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি হেলিকপ্টার যোগে দূর্গত এলাকায় প্রেরণ করা হয়েছে। প্রেরিত মেডিক্যাল টিম বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গতদের সহায়তায় ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল তৈরী করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবে।

সেনাবাহিনী জানায়, পরিস্থিতি বিবেচনা করে দূর্গতদের প্রয়োজন অনুযায়ী সকল ধরনের সহায়তার জন্য ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেড সর্বদা প্রস্তুত রয়েছে। হেলিকপ্টার যোগে মেডিক্যাল টিম প্রেরণের সময় আলীকদম জোন অধিনায়ক লে. কর্নেল সাইফ শামীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার, অন্যান্য সামরিক কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী আ‌রো জানায়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষু্নৃদ্র-গোষ্ঠীর যে কোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে এটি তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের যে কোন প্রয়োজনে সর্বদা নিরলস ভাবে কাজ করে যাবে বলে জানায় সেনা সূত্র।

ShareTweetShare

আরও পড়ুন

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
পার্বত্য জেলা

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
পার্বত্য জেলা

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা
জাতীয়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ
পার্বত্য জেলা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
পার্বত্য জেলা

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য জেলা

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের নাট্যমঞ্চে স্পার্টাকাসের পুনর্জাগরণ

চট্টগ্রামের নাট্যমঞ্চে স্পার্টাকাসের পুনর্জাগরণ

চট্টগ্রামের মানুষ তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত : সাঈদ আল নোমান

চট্টগ্রামের মানুষ তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত : সাঈদ আল নোমান

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে

সাংবাদিক আহমেদ মুসার মায়ের মৃত্যুতে সিইউজের শোক

খাতুনগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের

খাতুনগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমির খসরু

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমির খসরু

ছৈয়দ নজীর আহমদ শাহ্ ৬৬তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

ছৈয়দ নজীর আহমদ শাহ্ ৬৬তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

ভাটিখাইনে আবদুল নবী সওদাগর স্মৃতি অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাটিখাইনে আবদুল নবী সওদাগর স্মৃতি অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিশুদের পাঠশালার বছরের প্রথম সভা অনুষ্ঠিত

শিশুদের পাঠশালার বছরের প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রামে নির্বাচনকালীন সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম ও মহড়া

চট্টগ্রামে নির্বাচনকালীন সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম ও মহড়া

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.