• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭ ২০২৫, ০০:০৭ পূর্বাহ্ণ
অ- অ+
জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী, মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের সকলকে এগুতে হবে। জুলাই শহীদ বিপ্লবের আজকের এ পরিবর্তন আমাদের নতুনভাবে চলার প্রেরণা যুগিয়েছে।’

আজ বুধবার (১৬ জুলাই) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তাদের সমন্বয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা আরও বলেন, ‘বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল জুলাই শহীদদের মনে। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে ২০২৪ সালের এই জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের অগ্রযাত্রায় থেকে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা। আমরা সরকারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি।’

উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সুপ্রদীপ চাকমা জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারকে উৎখাত করার আন্দোলনে জীবন দানকারী সকল শহীদকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। দেশের মঙ্গলের জন্য যারা জীবনের মায়া ত্যাগ করেছেন ও যারা চির পঙ্গুত্ব বরণ করেছেন দেশবাসী তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, জুলাই বিপ্লব শুধু স্বৈরাচারি শাসনামলের অবসানই নয়, একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা উপহার দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে এই জুলাই বিপ্লব। আজ আমি উপদেষ্টা হয়েছি এই জুলাই বিপ্লবের শহীদদের বদৌলতেই। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুন্দর বাংলাদেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের জোয়ারের কাজে নিজেদের নিবেদন করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন পার্বত্য উপদেষ্টা।’

শহীদদের স্মরণে আগামী ২৭ জুলাই পার্বত্য তিন জেলায় ১৫ হাজার বৃক্ষ রোপণ, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল, ক্রিকেট ও হকি টুর্নামেন্টসহ নানা ক্রীড়া কর্মসূচি ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক। তিনি বলেন, “জুলাই বিপ্লবের সূচনালগ্নেই সমাজে মেধা, সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রত্যয় গঠিত হয়েছিল। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকেই গণঅভ্যুত্থানের ভিত্তির সূচনা হয়।’

অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাসমূহের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌস, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সচিব কংকন চাকমা, যুগ্ম সচিব অতুল সরকার ও মো. মমিনুর রহমানসহ মন্ত্রণালয় ও এর সংস্থাসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.