• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজের ১-১ সমতায় ফিরল শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ২৯ ২০২১, ০৯:১৯ পূর্বাহ্ণ
অ- অ+
ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজের ১-১ সমতায় ফিরল শ্রীলঙ্কা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানের কোটা পূরণ করতেই যে ঘাম ঝরল ভারতের!

ক্রুনাল পান্ডিয়া হঠাৎ করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের ম্যাচটি পিছিয়ে আনা হয় বুধবারে। কিন্তু ভারত একাদশ সাজাবে কী করে? ক্রুনালের সংস্পর্শে আসা আরও আটজনকে যে আইসোলেশনে পাঠানো হয়েছে।

সবমিলিয়ে স্কোয়াডে বাকিই ছিল ১১ জন সদস্য। এর মধ্যে চারজনের টি-টোয়েন্টি অভিষেক করতে হলো। পাঁচজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে মাঠে নামতে হলো ভারতকে, ছয় নম্বরেই ব্যাটসম্যান কোটায় পেসার ভুবনেশ্বর কুমার!

এমনিতেই শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে গেছে ভারত। এবার জোড়াতালি দিয়ে একাদশ সাজিয়েও স্বাগতিকদের চাপে ফেলে দিয়েছিল তারা, সেটাও আবার মাত্র ১৩২ রানের পুঁজি নিয়ে।

যদিও রুদ্ধশ্বাস লড়াইটি শেষ ওভারে এসে ৪ উইকেট আর ২ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কাই। তিন ম্যাচের সিরিজে তারা ফিরিয়েছে ১-১ সমতা।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানের মাথায় আভিষ্কা ফার্নান্ডোকে হারায় শ্রীলঙ্কা। এরপর কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী আর রাহুল চাহার- এই স্পিনত্রয়ীর দাপটে রীতিমতো ঘামতে থাকে শ্রীলঙ্কা।

সেট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার মিনোদ ভানুকা (৩১ বলে ৩৬)। ১০৫ রান তুলতে যখন ৬ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা, তখন হাতে মাত্র ১৬ বল তাদের। রান দরকার ২৮। ভারতের ভাঙাচোরা দলের কাছেই প্রায় হারতে বসেছিল স্বাগতিকরা।

তবে এক প্রান্তে মাটি কামড়ে পড়ে ছিলেন ধনঞ্জয় ডি সিলভা। সতীর্থরা আসা যাওয়ার মিছিলে থাকলেও তিনি হাল ছাড়েনি। ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শ্রীলঙ্কাকে জিতিয়েই মাঠ ছাড়েন ধনঞ্জয়া। ৩৪ বলে মাত্র একটি করে চার-ছক্কায় অপরাজিত থাকেন ৪০ রানে।

এর আগে পাঁচ অভিষিক্ত দেবদত্ত পাডিক্কেল, রুতুরাজ গায়কোয়াড়, নিতিশ রানা এবং চেতন সাকারিয়াকে নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। অভিষেক ম্যাচেই শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ। শুরুটা তিনি ভালোই করেছিলেন। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটেই ৪৫ রান তুলে সফরকারিরা।

অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারান রুতুরাজ (১৮ বলে ২১)। তারপরও ১২ ওভার শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ৮১। ধাওয়ান টিকে থাকলেও টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারছিলেন না। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন ভারতীয় দলপতি (৪২ বলে ৪০)।

এরপর দেবদূত পাডিক্কেল ২৩ বলে ২৯ রান করে সাজঘরের পথ ধরেন। সঞ্জু স্যামসন (১৩ বলে ৭), নিতিশ রানাও (১২ বলে ৯) সুবিধা করতে পারেননি।

আসলে নিচের দিকে ব্যাটসম্যান না থাকায় ভারত যেন ঝুঁকিও নিতে চাইছিল না। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৩২ রানে তারা থামে তারা, যে পুঁজি নিয়েই কাঁপিয়ে দিয়েছিল স্বাগতিকদের। তবু শেষ রক্ষা হলো না।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.