• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেছে বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ২৩ ২০২১, ২০:৫৬ অপরাহ্ণ
অ- অ+
দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেছে বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের এই জয়ের পর সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

এর আগে প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৬৬ রানের বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে। জবাবে সব উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে বাংলাদেশ। ১৬৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা হয় খুব বাজে। দলীয় ১৭ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ।

মোহাম্মদ নাইম শেখ ৮ বলে ৫ রান (বোল্ড) ও সৌম্য সরকার (ক্যাচ) ৭ বলে ৮ রান করে আউট হয়ে মাঠ ত্যাগ করেন।

এছাড়াও দলীয় ৪৫ রানে ১০ বলে ১২ রানে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাকিব এবং অধিনায়ক মাহমুদউল্লাহ আউট হন ৬ বলে ৪ রান করে। ১৯ বলে ১৫ রান করে আউট হন মেহেদি।

দলীয় ৪৫ রানে সাকিব, ৫২ রানে অধিনায়ক মাহমুদুল্লাহ এবং ৫৩ রানের মাথায় আউট হয়ে মাঠ ত্যাগ করেন মেহেদি। অর্থাৎ ৮ রানের ব্যবধানে ৩ উইকেট। সবমিলিয়ে দলীয় ৫৩ রানের মাথায় ৫ উইকেট হারায় টাইগাররা। এরপর আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা নুরুল হাসান মাত্র ৯ রান করে বিদায় নিলে বিপদে পড়ে যায় টাইগাররা।

বাংলাদেশ ইনিংসে ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত শামীম হোসেন। যতক্ষণ ক্রিজে ছিলেন চোখ ধাঁধানো কিছু শট খেলেছেন লিটন দাসের পরিবর্তে দলে আসা এই তরুণ। আফিফের সঙ্গে ২৩ বলে ৪১ রানের জুটিও গড়েছিলেন তিনি।

কিন্তু লুক জঙওয়ের বলে তুলে মারতে গিয়ে লং-অনে ক্যাচ দিলে শেষ হয় তার ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ২৯ রানের ইনিংস। এর মধ্যে ১৫তম ওভারে তিনি ছক্কা মারার পর টানা দুই বলে হাঁকান বাউন্ডারি।

মূলত শামিমের বিদায়ের পর ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। ওই ওভারের চতুর্থ বলেই অবশ্য ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু এক ওভার পরেই ওয়ানডে স্টাইলে ব্যাটিং করা আফিফ (২৪) ফাইন লেগে ক্যাচ তুলে দিলে বড় ধাক্কা খায় সফরকারীরা।

হলে শেষ ৩ ওভারে বাংলাদেশ প্রয়োজন ছিল ৪১ রান। সেখান থেকে শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ৩১ রান। ওভারের প্রথম বল ওয়াইড হওয়ার পর বাউন্ডারি হাঁকান সাইফউদ্দিন। কিন্তু পরের বলেই এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন এই বাঁহাতি (১৯)। আর পঞ্চম বলে তাসকিনের বিদায়ে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুয়ে। এরপর মাধেভেরের ৭৩ ও বার্লের ঝড়ো ৩৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

জিম্বাবুয়ে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম ব্রেক থ্রু দেন মেহেদি হাসান। তার বলে বোল্ড হয়ে যান মারুমানি (৩)। এরপরই শূন্য রানে জীবন পান রেগিস চাকাভা। তাসকিনের বলে ক্যাচ উঠেছিল। শরীফুল আর মিরাজ দুজনেই দৌঁড় দেন ক্যাচ ধরতে। শেষ পর্যন্ত কেউই ধরতে পারেননি। ৯ বলে ১৪ রান করা সেই চাকাভাকে পরে শরীফুলের তালুবন্দি করেন সাকিব।

পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান তোলে জিম্বাবুয়ে। এরপর ডিয়ন মায়ার্সকে নিয়ে এগিয়ে যান মাধেভেরে। মায়ার্সের সঙ্গে ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়ার পথে ৪৫ বলে তিনি তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। অবশ্য এরপরই মায়ার্সকে (২৬) বিদায় করে জুটি ভাঙেন শরীফুল। পাঁচে নামা জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে (৪) রান আউট করে ফেরান সৌম্য সরকার।

একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতন অব্যাহত থাকলেও মাধেভেরেকে টলানো যায়নি। দুর্দান্ত সব শট খেলে তিনি দলের ইনিংস প্রায় একাই টেনে নিতে থাকেন। শেষ পর্যন্ত ১৮তম ওভারে শরীফুলের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিলে শেষ হয় তার ৫৭ বলে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস। দুর্দান্ত এই ইনিংসটি তিনি ৫টি চার ও ৩টি ছক্কায় সাজিয়েছেন।

শেষদিকে মাত্র ১৯ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন রায়ান বার্ল। এরমধ্যে সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে আসে ১৬ রান, এর মধ্যে একটি বিশাল ছক্কাসহ ১২ রানই বার্লের। শরীফুলের করা শেষ ওভারেও ডিপ মিডউইকেটে ছক্কা হাঁকান তিনি। অপরাজিত থেকে মাঠ ছাড়ার আগে ২ ছক্কা ও ২ চার হাঁকিয়েছেন তিনি।

বল হাতে বাংলাদেশের শরীফুল নিয়েছেন ৩ উইকেট। সাকিব ও মেহেদী ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে।

ShareTweetShare

আরও পড়ুন

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত
খেলাধুলা

মাদারবাড়িতে দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে : মেয়র শাহাদাত

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত
খেলাধুলা

৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে : মেয়র শাহাদাত

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে : এসপি মাসুদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

চট্টগ্রাম জামায়াতে বিভক্তি, আমীর নির্বাচনে রুকন সম্মেলনে প্রভাব বিস্তারের অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

সামাজিক অবক্ষয় রোধে চাই সামাজিক জাগরণ

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

আহমেদাবাদে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন অভ্র বড়ুয়া ও রশ্নি সিনহা

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

দেশের স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জরুরি : আনিসুল ইসলাম

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়কারী আমানতউল্লাহ আমান

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প নেই : তাহের জাবেরি

দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা: মেয়র শাহাদাত

আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক হলেন শাহাদাত হোসেন

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

সাংবাদিক শফিকুর রহমানের মৃত্যুতে সিইউজের গভীর শোক

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.