• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

সিরিজের শেষ ম্যাচেও জয়ের দেখা পেলো না অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ১৭ ২০২১, ০৯:৪০ পূর্বাহ্ণ
অ- অ+
সিরিজের শেষ ম্যাচেও জয়ের দেখা পেলো না অস্ট্রেলিয়া
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও জয়ের দেখা পেলো না অস্ট্রেলিয়া। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের পরপর দুইবারের চ্যাম্পিয়নরা আরও একবার হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচের সিরিজটি তারা জিতল ৪-১ ব্যবধানে।

শনিবার ভোরে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে এভিন লুইসের ঝড়ে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৯ উইকেটে ১৮৩ রানে। ক্যারিবীয়রা পায় ১৬ রানের জয়।

সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইস খেলেছেন ৩৪ বলে ৪ চার ও ৯ ছয়ের মারে ৭৯ রানের টর্নেডো ইনিংস। তার ব্যাটে ভর করেই মূলত বড় সংগ্রহ পেয়েছে ক্যারিবীয়রা।

এর বাইরে আন্দ্রে ফ্লেচার ১৬ বলে ১২, ক্রিস গেইল ৭ বলে ২১, লেন্ডল সিমনস ২৫ বলে ২১, নিকোলাস পুরান ১৮ বলে ৩১ ও হেইডেন ওয়ালশ জুনিয়র ৮ বলে ১২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে অবদান রাখেন।

জবাবে খেলতে প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জশ ফিলিপ। দ্বিতীয় উইকেটে আশা জাগান সিরিজে অসিদের একমাত্র জয়ের নায়ক অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ। দুজন মিলে মাত্র ৩.১ ওভারে যোগ করেন ৩৭ রান।

অতিরক্তি আক্রমণাত্মক খেলতে খেলতে আন্দ্রে রাসেলের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন মার্শ। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ৩০ রান। এরপর রানরেটের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিলেন ফিঞ্চ, ময়সেস হেনরিকসরা। কিন্তু লম্বা সময় উইকেটে থাকতে পারেননি।

অধিনায়ক ফিঞ্চ ২৩ বলে ৩৪, হেনরিকস ১৪ বলে ২১, ম্যাথু ওয়েড ১৮ বলে ২৬, অ্যান্ড্রু টাই ৮ বলে ১৫, মিচেল সুয়েপসন ১২ বলে ১৪ ও জশ হ্যাজলউড ৫ বলে ১৩ রান করলে তা শুধু পরাজয়ের ব্যবধান কমাতেই কাজে লেগেছে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল ও আন্দ্রে রাসেল। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন এভিন লুইস আর সিরিজ সেরার পুরস্কার উঠেছে হেইডেন ওয়ালশ জুনিয়রের হাতে।

আগামী বুধবার (২১ জুলাই) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সিরিজের পরের দুই ওয়ানডে ২৩ ও ২৫ জুলাই।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.