• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল ম্যাচে তারকারা কে কোন দলের সমর্থক

বিনোদন প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ১০ ২০২১, ২৩:৫৮ অপরাহ্ণ
অ- অ+
আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল ম্যাচে তারকারা কে কোন দলের সমর্থক
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রাত পার হলেই সকাল ৬টায় রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

ফুটবলপ্রেমীদের জন্য স্বপ্ন ছুঁয়ে দেখার মতোই এক ধ্রুপদি লড়াই। যে লড়াই ঘিরে দুই ভাগে ভাগ হয়ে যায় গোটা বিশ্ব। সুদূর লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে উত্তেজনা চলে বাংলাদেশেও।

এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল যে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে খবর রাখেন না।

সেলেকাও-আলবিসেলেস্তের ফাইনালকে কেন্দ্র করে অন্য সবার মতো তারকাদের মধ্যেও রয়েছে উত্তেজনা।

জানা গেছে, তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী তারা দুজনেই একই পতাকার ছায়াতলে। দুজনেই ব্রাজিল সমর্থন করেন। দুজনের প্রিয় খেলোয়াড় নেইমার। ফাইনালে ব্রাজিলকেই সমর্থন করছেন তারা। অর্থাৎ লাতিন আমেরিকা খেলা নিয়ে তর্কযুদ্ধ চলেছে এ চিত্রতারকার ঘরে।

সমস্যাটা বেঁধে গেছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার সংসারে। ফারুকী ব্রাজিলভক্ত, আর তিশা আর্জেন্টিনা ছাড়া কথাই বলতে চান না। মেসির পাড়ভক্ত তিনি। তাই ফাইনাল দেখতে বসলে দুজনের উল্লাস একই সময়ে ঘটছে না।

এদিকে বাবার পথেই হেঁটে শুদ্ধ চৌধুরী। বাবা অভিনেতা চঞ্চল চৌধুরীর মতো সেও আর্জেন্টিনা সমর্থক। আগামীকাল সকালে আড়মোরা ভেঙে লিওনেল মেসির জার্সি পরে টিভি সেটের সামনে বসবে দুজন।

একইরকম ঘটনা অভিনেত্রী অপু বিশ্বাস ও তার ছেলে জয়ের বেলায়। অপু ব্রাজিলের পাড়ভক্ত। আব্রাম খান জয় এখনও খেলা অতোটা বোঝেন না। তবে মায়ের উচ্ছ্বাসই তার উচ্ছাস। ব্রাজিল সমর্থক মা তাকে পরিয়ে দিয়েছেন প্রিয় দলের জার্সি। সেও মায়ের সঙ্গে নেইমার বলে চিৎকার দেবে।

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ফুটবল ভালোবাসেন খুব। ইউরোপীয় লিগ, লাতিন আমেরিকাসহ বিশ্বকাপের অনেক তথ্যই জানা তার। সময় পেলে খেলা দেখেন। ছোট বেলা থেকেই আর্জেন্টিনা সমর্থন করেন। ম্যারাডোনার খেলা উপভোগ করতেন আগে। এখন মেসির। কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে বসবেন প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করতে।

কণ্ঠশিল্পীদের মধ্যে আসিফ আকবর, আঁখি আলমগীর ব্রাজিল সমর্থন করেন। কর্ণিয়া আর ঝিলিক মেসির আর্জেন্টিনার সমর্থক। সকালে হলেও ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল মিস করবেন না তারা কেউ।

ছোট পর্দার জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব সমর্থন করেন ব্রাজিল। হলুদ জার্সি পরে টিভিস্ক্রিনের সামনে থাকবেন প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি দেখতে।

চিত্রনায়ক সাইমন নেইমার ও ব্রাজিলের সমর্থক। অন্যদিকে জায়েদ খানের পছন্দ আর্জেন্টিনা। দুজনেই খেলা মিস করবেন না এটা নিশ্চিত।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু
বিনোদন

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা
বিনোদন

চট্টগ্রামে ১৬-১৯ সেপ্টেম্বর ‘৫৩ পেরিয়ে অরিন্দম’ শীর্ষক অনুষ্ঠানমালা

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী
বিনোদন

কবিতা : অশ্রুধারা ।। উম্মে সালামা চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.