• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

মেসি-নেইমারদের কাছেও বাংলাদেশে সংঘর্ষের খবর পৌঁছে গেছে

ক্রীড়া প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ১০ ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ
অ- অ+
মেসি-নেইমারদের কাছেও বাংলাদেশে সংঘর্ষের খবর পৌঁছে গেছে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কখনো হয়তো বিশ্বকাপে খেলতে পারবে না। তবে, এ দেশে ফুটবল নিয়ে উন্মাদনার মোটেও কমতি নেই। বিশ্বকাপ এলে তো এই উন্মাদনা মাত্রা ছাড়িয়ে যায়। তবে এবার কোপা আমেরিকায় ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সমর্থন করা নিয়েও সেই উন্মাদনা মাত্রা ছাড়ানোর ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের একটি থানার পুলিশকে এ নিয়ে সতর্কবার্তা প্রচার করতে হয়েছে।

ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের এমন পাগলামি এবং এ নিয়ে সংঘর্ষের ঘটনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মিডিয়ায়ও। যে কারণে ছোট্ট এই দেশটির ফুটবল উন্মাদনার খবর এখন পৌঁছে গেছে মেসি-নেইমারদের কানেও। বাংলাদেশে যতটা উন্মাদনা রয়েছে, খোদ ব্রাজিল-আর্জেন্টিনাতেও এ ধরনের উন্মাদনার প্রকাশ দেখা যায় না।

ব্রাহ্মনবাড়িয়ায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। সংবাদ সংস্থাটিতে এই ঘটনা ও ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের খবর প্রকাশের পর তা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

এএফপির সংবাদে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম তাদের জানিয়েছেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে কোন দেশ ভালো খেলে, তা নিয়ে তর্কে হাতাহাতি হয় দুটি ছেলের মধ্যে। তাদের সাথে যোগ দেন আরও কিছু ভক্ত।’

কোপার ফাইনাল হবে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দেশের এই ফাইনাল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন সদর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এমরানুল ইসলাম এএফপিকে বলেন, ‘আমরা গ্রামবাসীকে বলেছি তারা বড় পর্দায় এ ম্যাচ দেখতে পারবেন না। ফাইনালের সময় গ্রামবাসীকে জমায়েত হয়ে খেলা দেখতে নিষেধ করা হয়েছে।’

এএফপি খবর প্রকাশের পর সেটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বুয়েন্স আয়ার্স টাইমস। আর্জেন্টিনার রাজধানী থেকে ইংরেজিতে প্রকাশিত এই পত্রিকার শিরোনাম ছিল, ‘বাংলদেশ অন এলার্ট ফর ব্রাজিল, আর্জেন্টিনা কোপা আমেরিকা ক্লাশ।’ এএফপির উদ্বৃতি দিয়ে তারা যেভাবে খবর প্রকাশ করেছে, তা নিশ্চিত মেসি-নেইমারদের কানেও পৌঁছে গেছে।

ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’-এর অনলাইন মাধ্যমেও এ খবর প্রকাশ করা হয়। মিসরের সংবাদমাধ্যম ‘আল-আরহাম’-এর অনলাইন সংস্করণেও এ খবর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসেও খবরটি প্রকাশ করা হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ থাকলে কিংবা বিশ্বকাপে লাখো মানুষ পছন্দের দলের পতাকা ওড়ায়, রাস্তায় শোভাযাত্রাও বের করে।

গত বিশ্বকাপে ব্রাজিলের পতাকা ওড়াতে গিয়ে ১২ বছর বয়সী এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা যায়। এবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়েও গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটে।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.