• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

জন্মমৃত্যু নিবন্ধনে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৬ ২০২৬, ১৯:৩৯ অপরাহ্ণ
অ- অ+
জন্মমৃত্যু নিবন্ধনে জরুরি নির্দেশনা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা : জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অননুমোদিত ব্যক্তিদের মাধ্যমে ইউজার আইডি ব্যবহারের ঘটনা ঠেকাতে জরুরি নির্দেশনা জারি করেছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। একইসঙ্গে রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১ জুন পর্যন্ত জন্মমৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৪মে) এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়, ‘কোনও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে দায়িত্ব পালনে সমর্থ না হলে বা একাধিক ইউনিয়ন পরিষদে অতিরিক্ত দায়িত্বে থাকলে তার পরিবর্তে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।’

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, অনেক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার কম্পিউটার ব্যবহারে কারিগরি দক্ষতা না থাকা কিংবা একাধিক ইউনিয়নের দায়িত্বে থাকার কারণে ইউজার আইডি ও পাসওয়ার্ড অননুমোদিত ব্যক্তিদের কাছে হস্তান্তরের ঘটনা ঘটছে। এতে সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনভোগান্তিও তৈরি হচ্ছে।

অফিস আদেশে আরও বলা হয়, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী চেয়ারম্যান বা ক্ষমতাপ্রাপ্ত কোনও কর্মকর্তা বা সদস্য ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী, নিবন্ধক তার কার্যালয়ের নিয়মিত বেতন কাঠামোর আওতায় চাকরিরত কোনও কর্মচারীকে নিবন্ধন সহকারী (অথরাইজড ইউজার) হিসেবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে পারবেন।’

বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অথবা হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এই দায়িত্ব পালন করতে পারেন বলেও উল্লেখ করা হয়।

অফিস আদেশে সতর্ক করে বলা হয়েছে, ‘নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর ফৌজদারি অপরাধ এবং এগুলো কোনওভাবেই হস্তান্তরযোগ্য নয়।’

১ জুন পর্যন্ত বন্ধ থাকবে বিডিআরআইএস সফটওয়্যার

অন্য এক অফিস আদেশে বলা হয়েছে, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আগামী ১ জুন পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।’

গত ২০ মে জারি করা ওই আদেশ অনুযায়ী, ২৪ মে রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১ জুন সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

ShareTweetShare

আরও পড়ুন

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে
চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে

১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
তথ্যপ্রযুক্তি

১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি

টিউশনের জমানো টাকায় চুয়েট-বুয়েট শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’, আসছে দুর্গাপূজায়
বিনোদন

টিউশনের জমানো টাকায় চুয়েট-বুয়েট শিক্ষার্থীদের সিনেমা ‘অন্যপাতা’, আসছে দুর্গাপূজায়

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
তথ্যপ্রযুক্তি

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো
বিনোদন

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.