• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ মতামত

আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মে ২৩ ২০২৬, ১৬:০৮ অপরাহ্ণ
অ- অ+
ভালবাসা হোক প্রিয়জনে আপনমনে

আবছার উদ্দিন অলি

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আবছার উদ্দিন অলি

বছর ঘুরে আবার আসছে পবিত্র ঈদ-উল-আজহা। সুখ, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আসে এ উৎসব। সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হওয়ার দিন। পবিত্র ঈদুল আজহার আনন্দ অমলিন হোক। এবারও অন্যরকম ঈদ-উল-আজহা উদযাপিত হবে। ধনী-দরিদ্র, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সব মুসলমান মিলেমিশে ঈদের আনন্দ সমভাগ করে নেন, পারস্পরিক হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে খুশিমনে ভ্রাতৃত্বের বন্ধ সুদৃঢ় করেন। মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের চিন্তা ভাবনায়ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।

আগামী ১০ জিলহজ্ব (২৮ মে) ঈদ-উল-আজহা। ঈদ-উল-আজহা মূলত ধর্মীয় উৎসব হলেও বাহ্যিক ও সামাজিক অনুষ্ঠানের দিক থেকে এটি প্রায় ঈদুল ফিতরের অনুরূপ। ত্যাগের মহিমায় উজ্জ্বল এই দিনেও থাকে আনন্দ উৎসব। ঈদ-উল-আজহা মানে শুধু গরু-ছাগলের মাংস ভক্ষণ নয়, ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ারও সময়। তাই কোরবানির মূল দর্শন থেকে সরে গিয়ে ঈদ-উল আজহাকে অর্থ ব্যয়ের প্রতিযোগিতায় না নেয়াই ভাল। তবে ধর্মীয় রীতি-নীতি মেনেই আমাদের সব কাজ সম্পন্ন করতে হবে।

দেশের অন্যান্য স্থানের চেয়ে চট্টগ্রামে ঈদ-উল-আজহার উৎসব পালিত হয় একটু ভিন্নভাবে। বিশেষ করে নগরীতে এবং বর্তমানে গ্রামেও কোরবানির পশু কেনা নিয়ে একটা প্রতিযোগিতা পড়ে যায়। পশুর সাইজ (আকার) নিয়েই মূলত এই প্রতিযোগিতা অর্থাৎ বিত্তবানরা কে কত বড় পশু ক্রয় করলো, কে কত বেশী দাম দিয়ে ক্রয় করলো- এসব নিয়ে নগরীর বিভিন্ন পাড়ায়-পাড়ায়ও চলে আলাপ। এ ধরনের প্রতিযোগিতা অনাকাঙ্খিত এবং বাড়াবাড়ি। এতে হয় কি কোরবানির বড় বাজেটের জন্য অনেক বড় রকম দুর্নীতিও করেন। দুর্নীতি করে কোরবানির পশুর সাইজ বড় করার কি দরকার? বেশি করে মাংস খাওয়ার জন্য? যারা সারা জীবনই মাংস খাওয়া থেকে বঞ্চিত তাদের কথা ভুলে গেলে চলবে না।

আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহার মূল শিক্ষা। মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। মুসলমানদের মহাউৎসবের এ দিন পালনের প্রস্তুতি চলছে বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামেও। নগরীর ঘরে ঘরে এখন ঈদের আমেজ। সাজ সাজ রব সর্বত্রই। ঈদে নানা রকম খাওয়া-দাওয়া, বেড়ানোর আনন্দ অফুরান। এ আনন্দের অংশীদার সকলেই। আনন্দময় হোক আমাদের ঈদ উৎসব। হিংসা, বিদ্বেষ, হানাহানি বিভেদ ভুলে আমরা সুন্দর মনে এক হয়ে মিলিত হই ঐক্যের বন্ধনে। উপভোগ্য হয়ে উঠুক ঈদ আনন্দ।

লেখক : সাংবাদিক ও গীতিকার, চট্টগ্রাম

ShareTweetShare

আরও পড়ুন

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

প্রাণীর কল্যাণে সিটি কর্পোরেশন ও সিভাসু যৌথভাবে কাজ করবে : মেয়র শাহাদাত

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা
তথ্যপ্রযুক্তি

দুই হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো
বিনোদন

অনুষ্ঠিত হলো লাভ স্টোরি টেলিফিল্মের প্রিমিয়ার শো

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু
চট্টগ্রাম

পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে বিএনপি নেতা মিঠু

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রাম

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার
বিনোদন

নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের দুই দিনের নৃত্যানুষ্ঠান শুরু হচ্ছে শনিবার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে মাঠ পর্যায়ের কার্যক্রম জোরদার করতে হবে : প্রতিমন্ত্রী টুকু

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান হলেন সালাহউদ্দিন মামুন

স্বাস্থ্যসেবায় ব্র্যান্ডের সবচেয়ে বড় শক্তি গল্প নয়, প্রমাণ

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

জোরারগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও মুখোশ উদ্ধার

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.