• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০ ২০২৬, ২০:৪৮ অপরাহ্ণ
অ- অ+
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তারেক রহমান রাজনীতির পথচলা শুরু করেছিলেন একেবারে তৃণমূল থেকে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলীতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা দেশের রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে পৌঁছেছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়। তৃণমূল থেকে উঠে আসা এই ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের হাতেই আজ বাংলাদেশ নিরাপদ।’

শুক্রবার (২০ নভেম্বর) বাদে জুমা নগরীর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ডবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে দোয়া মাহফিলে শাহাদাত হোসেন তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন।

প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের কথা স্মরণ করে শাহাদাত হোসেন বলেন, ‘তারেক রহমানের রাজনৈতিক জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি কারাবরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এরপর দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে। কিন্তু প্রবাসে থেকেও তিনি দমে যাননি। ২০১৮ সালে দেশনেত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।’

‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ২৫ ডিসেম্বর সপরিবারে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্ত। তার দূরদর্শী নেতৃত্বেই চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি, যাতে তিনি তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।’

তারেক রহমানের দীর্ঘায়ু, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর, মহানগর বিএনপির সাবেক সদস্য আবদুল মাবুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান রুবেল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বিএনপি নেতা শহীদ হোসেন, আব্দুর রব, জাহাঙ্গীর আলম বাচা, মো. সুমন, মো. মুরাদ, থানা যুবদলের সদস্যসচিব তাজুল ইসলাম প্রমুখ।

ShareTweetShare

আরও পড়ুন

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম
খেলাধুলা

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী
অর্থনীতি

চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা
চট্টগ্রাম

সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা

ছোটপুল এলাকার উন্নয়নকাজ পরিদর্শনে চসিক প্রশাসক শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ছোটপুল এলাকার উন্নয়নকাজ পরিদর্শনে চসিক প্রশাসক শাহাদাত হোসেন

হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে শাহাদাত হোসেন
চট্টগ্রাম

হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে শাহাদাত হোসেন

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল
চট্টগ্রাম

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান শাহাদাতের

চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান শাহাদাতের

বাবার কবরের মাটি শুকানোর আগেই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দর-কষাকষি

বাবার কবরের মাটি শুকানোর আগেই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দর-কষাকষি

পটিয়ায় পাহাড়ে ২৫ কৃষক অপহৃত, স্বজনদের কাছে মুক্তিপণ দাবি

পটিয়ায় পাহাড়ে ২৫ কৃষক অপহৃত, স্বজনদের কাছে মুক্তিপণ দাবি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.