• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০ ২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম হবে দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রামের সম্ভাবনা কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ নয়; বরং চট্টগ্রামকে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণ এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন মানে সমগ্র দেশের উন্নয়ন।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৩২তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ‘মহেশখালীসহ দেশের কয়েক স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে।’

‘চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো খাতের সম্প্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে এডিবির অর্থায়ন রয়েছে। এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের যে বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে।’

মন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। সরকারের নেওয়া এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত হবে।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’

বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক শাহাদাত হোসেন বলেন, ‘বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস হচ্ছে। কিন্তু চট্টগ্রামকে আমরা নিরাপদ রাখবো। ব্যবসায়বান্ধব নগরী গড়তে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীকে পর্যটনবান্ধব করতে করা হয়েছে সাইকেল ট্র্যাক।’

তিনি আরও বলেন, ‘১৯৯১-১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ছিল। আওয়ামী লীগ সরকার তা বন্ধ করে দেয়। সিটি গভর্নমেন্ট বাস্তবায়িত হলে যেকোন সিদ্ধান্ত নিতে পারবে সিটি কর্পোরেশন।’

চট্টগ্রাম নগরীকে সত্যিকার অর্থে বাণিজিক রাজধানী রূপান্তরিত করতে সিটি গভর্নমেন্ট পুনরায় বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন শাহাদাত হোসেন।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘বর্তমান সরকার ব্যবসায়-বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যাতে ব্যবসায়-বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে জনগণের নির্বাচিত বিএনপি সরকার।’

চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘সরকার ট্রেড ফ্যাসিলেশনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কাস্টমস সংক্রান্ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।’

তিনি কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বিমান বন্দর রাত ১০ টার পরেও যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য অর্থমন্ত্রীকে বিমান বন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

মোহাম্মদ আমিরুল হক সরকারের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ বলেন, ‘১৯৯৩ সালের ৩ দিনের মেলা এখন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পরিণত হয়েছে।’

তিনি ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ দুরত্ব দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা কমানোর লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের লাকসাম-নারায়নগঞ্জ কর্ড লাইন স্থাপন এবং ইলেক্ট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ‘ঢাকার বাণিজ্য মেলার নির্দিষ্ট ভেন্যু রয়েছে। ফলে প্রতিবছর একই সময়ে ওই মেলা অনুষ্ঠিত হয়।’

বাণিজ্যিক নগরী চট্টগ্রামেও যাতে নির্দিষ্ট সময়ে পলোগ্রাউন্ড মাঠে মেলা আয়োজন করা যায়, সেই লক্ষ্যে অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন তিনি।

চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, ‘চট্টগ্রামে যেসব সংস্থার প্রধান কার্যালয় রয়েছে সেগুলোর কর্তা বসেন রাজধানী ঢাকাতে।’

চট্টগ্রামকে বাণিজ্যিক ও বিনিয়োগ হাবে পরিণত করতে হলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রশাসনিক বিকেন্দ্রিকরণের কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

মেলা কমিটির চেয়ারম্যান এসএম সাইফুল আলম মেলার সার্বিক বৈশিষ্ট্য উল্লেখ করে চট্টগ্রাম বাণিজ্য মেলার কলেবর ও নানন্দিকতা আরো বৃদ্ধির জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের অধিকতর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, পরিচালক পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির ছুট্টু, আবু হায়দার চৌধুরী আমজাদ, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, মো. আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম বাদশা ও মো. সেলিম নুর, চিটাগাং ডেভেলপমেন্ট অথোরিটির (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উল্লেখ্য, মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

ShareTweetShare

আরও পড়ুন

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম
খেলাধুলা

নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন
রাজনীতি

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায় : শাহাদাত হোসেন

সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা
চট্টগ্রাম

সিআরবিতে পাঁচটি শতবর্ষী বৃক্ষ হত্যার প্রতিবাদে শোকসভা

ছোটপুল এলাকার উন্নয়নকাজ পরিদর্শনে চসিক প্রশাসক শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ছোটপুল এলাকার উন্নয়নকাজ পরিদর্শনে চসিক প্রশাসক শাহাদাত হোসেন

হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে শাহাদাত হোসেন
চট্টগ্রাম

হারানো বিজ্ঞপ্তি দিয়ে আওয়ামী লীগকে খুঁজতে হচ্ছে শাহাদাত হোসেন

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল
চট্টগ্রাম

আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী মীর হেলাল

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান শাহাদাতের

চট্টগ্রামকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান শাহাদাতের

বাবার কবরের মাটি শুকানোর আগেই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দর-কষাকষি

বাবার কবরের মাটি শুকানোর আগেই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দর-কষাকষি

পটিয়ায় পাহাড়ে ২৫ কৃষক অপহৃত, স্বজনদের কাছে মুক্তিপণ দাবি

পটিয়ায় পাহাড়ে ২৫ কৃষক অপহৃত, স্বজনদের কাছে মুক্তিপণ দাবি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.