• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯ ২০২৬, ২২:০৮ অপরাহ্ণ
অ- অ+
আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

সাইয়েদ আল নোমান

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এ আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন সাংসদ সাঈদ আল নোমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর কাছে ডিও (ডেমি-অফিসিয়াল) চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে আল নোমান উল্লেখ করেন, নতুন অধ্যাদেশে শিল্পকলার বিভাগের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৯ করা হলেও সেখানে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।

বিষয়টিকে তিনি দুঃখজনক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি দেশের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধারাকে অবমূল্যায়নের শামিল।’

ডিও লেটারে আল নোমান আরও বলেন, ‘আবৃত্তি কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি ভাষা, সাহিত্য ও জাতির চেতনার অন্যতম বাহক। বিশেষ করে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে আবৃত্তির ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এ শিল্পচর্চা নতুন প্রজন্মকে মানবিক, সচেতন ও সংস্কৃতিমনস্ক করে গড়ে তুলতে সহায়ক।’

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দেশে অসংখ্য আবৃত্তিশিল্পী ও সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আবৃত্তিকে যথাযথভাবে স্থান না দিলে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ফলে শিল্পকলার সামগ্রিক বিকাশেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সাঈদ আল নোমান তার চিঠিতে আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি বাস্তবায়ন করা হলে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল আরও সমৃদ্ধ হবে এবং আবৃত্তি শিল্পীরা তাদের কাজের জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবেন।’

এ বিষয়ে তিনি চীফ হুইপের সাথেও কথা বলেছেন এবং শিল্পকলা একাডেমি অধ্যাদেশে আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্ত করার যৌক্তিকতা ও দাবি তুলে ধরেন বলে জানান। একইসাথে দেশের শিল্প মাধ্যমেগুলোর জনপ্রিয়তার বাস্তবতা বিবেচনায়, অধ্যাদেশে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ যুক্ত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সাংস্কৃতিক অঙ্গনে প্রতিক্রিয়া:

এদিকে আবৃত্তি বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ’, আবৃত্তিকর্মী ও সারাদেশের আবৃত্তিপ্রেমীরা এমপি মহোদয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বাংলাদেশ আবৃত্তিশিল্প রক্ষা কণ্ঠ’ প্ল্যাটফর্মটির পক্ষ থেকে বলা হয়, ‘আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার এই দাবি বাস্তবায়িত হলে দেশের আবৃত্তি চর্চা নতুন গতি পাবে। এতে একদিকে যেমন নতুন শিল্পীরা উৎসাহিত হবেন, অন্যদিকে দেশের সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।’

তারা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আবৃত্তিশিল্পীরা এ দাবিটি জানিয়ে আসছিলেন। সংসদ সদস্যের এই উদ্যোগ সেই দাবিকে প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরেছে, যা সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।’

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংগঠনিক কাঠামোয় আবৃত্তিকে যথাযথ মর্যাদা দিয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে।

ShareTweetShare

আরও পড়ুন

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
লীড-২

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

বাজারে এলো ভিমোটোর নতুন দুইটি ইলেকট্রিক স্কুটার
অর্থনীতি

বাজারে এলো ভিমোটোর নতুন দুইটি ইলেকট্রিক স্কুটার

বাঁশখালীতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রাম

বাঁশখালীতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি
চট্টগ্রাম

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চসিকের তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

চসিকের তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

চট্টগ্রামে পাকিস্তানসহ পাঁচ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামে পাকিস্তানসহ পাঁচ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি

১৬০ টাকা কেজি কাঁচা মরিচ ১৪০ টাকায় গোল বেগুন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.