• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

উখিয়ায় সংক্রমণ রেকর্ড গড়লেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে না কেউ

প্রকাশিত: জুলাই ৭ ২০২১, ১৭:৪৬ অপরাহ্ণ
অ- অ+
উখিয়ায় সংক্রমণ রেকর্ড গড়লেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে না কেউ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা শনাক্তের ৪৮৬ তম দিনে মঙ্গলবার সর্বোচ্চ শনাক্ত দেখেছে দেশ। এদিন উখিয়া উপজেলায়ও ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৬০ জন করোনা রোগী। এদের মধ্যে ৩৭ জন বিভিন্ন শিবিরে আশ্রিত রোহিঙ্গা এবং ২৩ জন বাংলাদেশি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলা ভিত্তিক শনাক্তের সংখ্যায় কক্সবাজার জেলায় দ্বিতীয় স্থানে উখিয়া। এ উপজেলায় এখন পর্যন্ত মোট ৩৩০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ১৬৮১ জন স্থানীয় বাসিন্দা ও ১৬২৫ জন রোহিঙ্গা। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭২৯ জন, মারা গেছেন ২৬ জন। মৃতদের মধ্যে ৭ জন স্থানীয় এবং ১৯ জন রোহিঙ্গা। এ হিসেবে শনাক্তের তুলনায় মৃত্যুর হার ১ শতাংশের নিচে।

উখিয়া উপজেলায় করোনা রোগীর চিকিৎসায় ১টি সরকারি হাসপাতালের ৩০টি শয্যা ও রোহিঙ্গা শিবিরে পরিচালিত বিভিন্ন উন্নয়ন সংস্থার ৯টি আইসোলেশন সেন্টারে ৩৯০টি শয্যা রয়েছে। বর্তমানে মোট শয্যার ৫৮ শতাংশে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। জুন মাসে ৬৬ শতাংশ শয্যায় রোগী ছিল।

সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ‘চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন সর্বাত্মক তৎপর রয়েছে, এ ছাড়াও করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিতে প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। এর পরেও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই মুহূর্তে বিধিনিষেধ মেনে চলে জনসাধারণের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের বিকল্প নেই।

এদিকে উখিয়ার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বেসরকারি আইসোলেশন সেন্টারগুলোতে স্থানীয় ও রোহিঙ্গা উভয় ধরনের জনগোষ্ঠীর জন্য জরুরি চিকিৎসার চাহিদা পূরণ হয়। এতে ২০২০ সালে উখিয়ার একমাত্র সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ ইউনিটে ৫৮ জন করোনা রোগী চিকিৎসা পেলেও ২০২১ সালে এখন পর্যন্ত কাউকেই ভর্তি হতে হয়নি।

এ প্রসঙ্গে উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ‘বিভিন্ন রোগ নিয়ে নিয়মিত ৭০ থেকে ৮০ জন রোগী এখানে ভর্তি থাকেন। তাঁদের চিকিৎসার সুবিধা, সংক্রমণের ঝুঁকি ও জনবল সংকট বিবেচনায় আপাতত করোনা ইউনিটে রোগী নেই। এ ছাড়া করোনা রোগীদের চিকিৎসা প্রয়োজন হলে অন্যান্য সেন্টারগুলোতে ভর্তি হচ্ছেন।

ডাক্তার রাজন আরও বলেন,রোগী বৃদ্ধি পেলে জরুরি পরিস্থিতি সামলাতে প্রস্তুত আছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালের করোনা ইউনিটে রয়েছে উন্নয়ন সংস্থা প্রান্তিকের দেওয়া সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম সহ প্রচলিত চিকিৎসার সব সুবিধা।’

তবে স্থানীয়দের দাবি, এলাকার হাসপাতালে চিকিৎসায় সেবার মান আরও উন্নত করা সহ আইসিইউ ইউনিট স্থাপন করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশ্যে স্থানীয় একটি বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘সময় থাকতে উখিয়া হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও আইসিইউ বেডের ব্যবস্থা করতে হবে। নইলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে পড়বে।

ShareTweetShare

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫
কক্সবাজার

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে
কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
কক্সবাজার

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজার

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়াসের আর্থিক সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়াসের আর্থিক সহায়তা

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার

আগ্রাবাদে ছালামত আলী শাহ্ আমিরীর ওরশ অনুষ্ঠিত

আগ্রাবাদে ছালামত আলী শাহ্ আমিরীর ওরশ অনুষ্ঠিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.