• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ও ছয় লেনে উন্নীতকরণের নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬ ২০২৫, ১৯:৪৯ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ও ছয় লেনে উন্নীতকরণের নির্দেশনা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক সাদিক কায়েম।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক ও যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টার হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় উপদেষ্টা স্মারকলিপিতে উত্থাপিত প্রস্তাবনার আলোকে দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার এবং ছয় লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছেন।

স্মারকলিপিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বর্তমান সমস্যা এবং এটিকে ছয় লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে নয়টি দাবি উপস্থাপন করা হয়েছে। দাবিগুলো হল অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ৬ লেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন; মহাসড়কের বিপদজ্জনক স্থানগুলোতে- বিশেষ করে জাঙ্গালিয়ার মতো দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোর- নকশাগত পরিবর্তন আনয়ন করে দুর্ঘটনার ঝুঁকি কমানো; পৃথক এক্সপ্রেস লেন, ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা; পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশ নিয়োগ ও পর্যটন মৌসুমে অতিরিক্ত ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা; স্মার্ট ট্র্যাফিক সিস্টেম চালু ও নিয়মিত তদারকি করা, যাতে বিপজ্জনক বাঁকগুলোতে ডিজিটাল সাইনবোর্ড ও ট্র্যাফিক লাইট স্থাপন করা যায়; অন্তর্বর্তীকালীনভাবে মহাসড়কের সংস্কার, প্রশস্তকরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা; মহাসড়কে লবণবাহী ট্রাক চলাচলের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করে রাস্তা পিচ্ছিল হওয়ার সমস্যা দূর করা;
পর্যটন মৌসুমে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা ও মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা এবং হাটবাজার ও জনবসতিপূর্ণ এলাকায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ বাংলাদেশ চাই প্ল্যাটফর্মের মুখপাত্র রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তারেকুজ্জামান, অ্যাক্টিভিস্ট ফরহাদ শাকিব ও হোটেল রয়েল বীচের ম্যানেজিং ডিরেক্টর নুরুল আনোয়ার।

স্মারকলিপির বিষয়ে সাদিক কায়েম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ দিন ধরে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, যা শত শত তাজা প্রাণ কেড়ে নিচ্ছে। এর মূল কারণ সরু ও সংস্কারহীন সড়ক, যা ক্রমবর্ধমান যানবাহনের চাপে বিপজ্জনক রূপ ধারণ করেছে। আজ বুধবার সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সমস্যা সম্পর্কে তাঁকে অবহিত করে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা ত্রুটিপূর্ণ নকশা এবং সরু পথ সংস্কার করে এই সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছি।’

মহাসড়কটি ছয় লেন করার দাবিতে জোরালো আন্দোলন চলতেছে। এর আগে গত শুক্রবার (১১ এপ্রিল) নগরের সিআরবি রেল ভবনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দিয়েছিলেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ। একই দাবিতে গত ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরবর্তী চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছিল। দাবি মানা না হলে কঠোর আন্দোলন দানা বাধার সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

টিআইসিতে অরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’ নাটকের প্রদর্শনী বুধবার
বিনোদন

টিআইসিতে অরিন্দমের ‘ডলু নদীর হাওয়া’ নাটকের প্রদর্শনী বুধবার

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ নোমান

দেশের রাস্তায় এখন এক হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি
অর্থনীতি

দেশের রাস্তায় এখন এক হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে করার সিদ্ধান্ত বাতিলের দাবি
চট্টগ্রাম

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভূজপুরে করার সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত
চট্টগ্রাম

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল পটিয়ার মিথিলা দত্ত

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো
খেলাধুলা

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

বন্যা কবলিত পরিবারের মাঝে উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

সাইলেন্ট থিয়েটারের দুই দিনের প্রযোজনাভিত্তিক মূকাভিনয় কর্মশালা সম্পন্ন

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের মাঝে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের ত্রাণ বিতরণ

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

যেখানে মানুষের কষ্ট, সেখানেই আমার দায়বদ্ধতা : এমপি সাঈদ নোমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.