• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

১৪ বছর পর ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল, কে ফেভারিট?

প্রকাশিত: জুলাই ৭ ২০২১, ১৪:০৫ অপরাহ্ণ
অ- অ+
১৪ বছর পর ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল, কে ফেভারিট?
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কোপা আমেরিকা টুর্নামেন্টে ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। ২০০৭ সালে শেষবার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। তবে, ২০২১ সালে কোন দল ফেভারিট? তা দেখে নিন পরিসংখ্যানে।

২০১৯ সালের কোপা আমেরিকা টুর্নামেন্টের সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় ব্রাজিল।

তবে পাঁচবার বিশ্বকাপজয়ী ব্রাজিল এবং দু’বার জয়ী আর্জেন্টিনার মধ্যে লড়াইয়ে কোপা আমেরিকায় এগিয়ে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, অপরদিকে ৯ বার জিতেছে ব্রাজিল।

তবে, সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল, আর ৩৪টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ২৫টি ম্যাচ হয়েছে ড্র।

এই দুই প্রতিবেশি দেশ ঐতিহাসিকভাবেই ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী।

কোপা আমেরিকার চলমান আসরে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ম্যাচের সাত মিনিটে লিওনেল মেসির পাস থেকে একটি গোল দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। এরপর ৬১তম মিনিটে লুইস দিয়াজ গোল দিয়ে কলম্বিয়াকে সমতায় ফেরান।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। ফলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। কেননা কোপা আমেরিকার নিয়ম অনুসারে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হওয়ার নিয়ম নেই। সেখানে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়েছে ফাইনাল নিশ্চিত করে মেসিরা।

অপরদিকে গতকাল মঙ্গলবার (৬ জুলাই) লুকাস পাকুয়েতার অসাধারণ গোলে পেরুকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় তিতের শিষ্যরা। তবে গোলটির রূপকার ছিলেন নেইমার। খেলায় ব্রাজিল শট নেয় ১২টি আর পেরু ৫টি। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন নেইমাররা। ম্যাচের ৫৫ শতাংশ বল ছিল তাদের পায়ে।

এতে করে নিশ্চিত হলো ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোপা আমেরিকার ফাইনাল। বাংলাদেশ সময় আগামী রোববার (১১ জুলাই) ভোর ছয়টায় মারকানায় ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বাংলাদেশের ফুটবল ভক্তদের বড় অংশই এই দুই দেশের সমর্থক। বিশ্বকাপ বা কোপা আমেরিকার মতো আসর চলাকালীন সময়ে ফুটবল ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা কাজ করে। ফাইনালে ম্যাচে এই উত্তেজনার পারদ আরও উত্তপ্ত হবে তাতে কোন সন্দেহ নেই।

ShareTweetShare

আরও পড়ুন

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়
খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.