• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

সংস্কৃতি ও সমাজসেবায় পথচলা ফোরকান রাসেলের

মোহাম্মদ আলী
প্রকাশিত: অক্টোবর ১৩ ২০২৫, ১৬:৪৮ অপরাহ্ণ
অ- অ+
সংস্কৃতি ও সমাজসেবায় পথচলা ফোরকান রাসেলের

মোহাম্মদ ফোরকান রাসেল

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের প্রাণবন্ত সাংস্কৃতিক অঙ্গনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন তরুণ সংস্কৃতি কর্মী ও অভিনেতা মোহাম্মদ ফোরকান রাসেল। জীবনের লক্ষ্য তাঁর একটাই—নিজেকে গড়তে হবে নতুনভাবে, আর সেই গড়ার যাত্রায় শিল্প ও সংস্কৃতি হবে প্রধান সহযাত্রী।

১৯৯১ সালের ১৮ অক্টোবর চট্টগ্রামে জন্ম ফোরকানের। সেখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা ও শিকড়ের বন্ধন। তিনি বিবিএ, এমবিএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। পেশাগতভাবে ব্যবসায় ও কোর্টে প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকলেও মন পড়ে থাকে মঞ্চ, ক্যামেরা আর সংস্কৃতির জগতে।

ফোরকানের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা রোকেয়া বেগম। বাবা মৃত মো. আবছার ছিলেন পরিশ্রমী মানুষ; তার সততা ও দৃঢ়তা থেকেই জীবনযুদ্ধের পাঠ নিয়েছেন রাসেল। ফোরকানের স্বপ্ন সবচেয়ে বড়—নিজেকে সমাজ ও সংস্কৃতির সেবায় নিবেদিত করা।

অভিনয়ের প্রতি ঝোঁক তাঁর শৈশব থেকেই। নাটকের প্রযোজক হওয়ার আগ্রহ থেকেই ধীরে ধীরে ঢুকে পড়েন অভিনয়ের জগতে। তাঁর বিশ্বাস—অভিনয় শুধু বিনোদন নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার।

তিনি বলেন, “অভিনয় হোক বাস্তবধর্মী, শিক্ষণীয় ও নোংরামিমুক্ত—যাতে দর্শক কিছু শিখতে পারে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।”

চট্টগ্রামের শিল্প-সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন, এখানে বড় মিডিয়া হাউস ও পেশাদার পরিকাঠামোর অভাবই সবচেয়ে বড় বাধা। “ভালো কাজ করতে হলে অনেকেই ঢাকামুখী হন, কিন্তু আমরা চট্টগ্রাম থেকেই নতুন সম্ভাবনা তৈরি করতে চাই”—বললেন তিনি দৃঢ় কণ্ঠে।

ফোরকান বর্তমানে শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপে সক্রিয়ভাবে কাজ করছেন। সংগঠনের মাধ্যমে তিনি সংস্কৃতি বিকাশ, নাট্যচর্চা ও শিল্পকলার প্রচারে কাজ করছেন নিয়মিত। পাশাপাশি রক্তদান, সবুজায়ন ও সমাজসেবামূলক কর্মসূচি নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপূর্ব, প্রিয় অভিনয়শিল্পী নায়ক রাজ রাজ্জাক। প্রিয় খাবার পরটা, প্রিয় ফুল সব ফুলই, আর প্রিয় মুখ—মায়ের হাসি। অবসর সময় কাটে বন্ধুদের সঙ্গে আড্ডায়, কখনো বা জীবনের নতুন পরিকল্পনা সাজাতে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফোরকান বলেন, “সংস্কৃতির বিকাশে অভিনয়ই হবে আমার পথপ্রদর্শক। আমি চাই অভিনয় এমন হোক, যা মানুষকে হাসাবে, ভাবাবে, বদলাবে।”

চট্টগ্রামের মঞ্চ ও পর্দায় এখন অনেক তরুণের মতো তিনিও নিজের জায়গা খুঁজে নিচ্ছেন। তবে রাসেলের বিশ্বাস, সফলতা সংখ্যায় নয়, প্রভাবেই মাপা যায়— যদি একজন মানুষও তাঁর কাজ দেখে অনুপ্রাণিত হয়, তাতেই সার্থকতা।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.