• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ সারাদেশ

ইডটকো বাংলাদেশ ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহায়তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫ ২০২৪, ২১:৩৮ অপরাহ্ণ
অ- অ+
ইডটকো বাংলাদেশ ও বিমান বাহিনীর যৌথ উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহায়তা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: দেশের ডিজিটাল অবকাঠামোগত সেবাদাতা সংস্থা ইডটকো বাংলাদেশ ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যাক্রান্ত মানুষদের ত্রাণ সহায়তা দিতে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে কাজ করছে। কোম্পানিটি ‘টাওয়ার টু কমিউনিটি’ সিএসআর প্রোগ্রামের আওতায় বন্যাদুর্গত এলাকাগুলোর প্রায় আড়াই হাজার মানুষের মধ্যে খাদ্য, ওষুধ ও স্বাস্থ্যবিধি পণ্যের মত প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ইডটকোর সিএসআর টিম বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করে।

বাংলাদেশে প্রায় ১৮ হাজার টাওয়ার পরিচালনার মাধ্যমে ইডটকো দেশজুড়ে লাখ লাখ মানুষকে নেটওয়ার্ক যোগাযোগের মাধ্যমে সংযুক্ত রাখে। তীব্র বন্যা পরিস্থিতির কারণে কোম্পানির কার্যক্রম ব্যাপকভাবে প্রভাবিত হওয়া সত্ত্বেও ইডটকো এর নিবেদিতপ্রাণ অপারেশন্স টিম নেটওয়ার্ক সংযোগ পুনরুদ্ধারে এবং এ সংকটময় সময়ে প্রয়োজনীয় যোগাযোগ চ্যানেলগুলো চালু রাখতে নিরলসভাবে কাজ করছে। কোম্পানিটি বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যুক্ত টিমগুলোর সাথে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন ইডটকো নিজস্ব টাওয়ার সাইটগুলো থেকে বন্যাদুর্গত অঞ্চলের অধিবাসীগণের জন্য বিনামূল্যে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা করেছে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক বলেন, ‘মানুষের সুরক্ষাকে আমরা সব সময়ই অগ্রাধিকার দিই ও প্রয়োজনের সময় তাদের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জীবন বাঁচানো, ক্ষতি কমানো ও পুনর্বাসনে সহায়তা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের ব্যাপার। এ বন্যা সংকটের সময় টাওয়ার সাইটগুলো সচল রাখতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে। বিশেষত সেইসব দূরবর্তী ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যেখানে অতিরিক্ত বন্যার কারণে নেটওয়ার্ক পাওয়া কঠিন হয়ে পড়েছে। এসব এলাকায় সকলের মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে আমরা বিকল্প জ্বালানির ব্যবস্থা করছি। দিনরাত মাঠ পর্যায়ে ও ওয়ার রুমে থেকে আমাদের টিম বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যত দ্রুত সম্ভব সাইটগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে।’

কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, ‘এ জাতীয় সংকট মোকাবিলায় গ্রাহক, বিক্রেতা, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছ থেকে একতাবদ্ধ হওয়ার দৃষ্টান্তমূলক উদাহরণ ও সহযোগিতা পাওয়া গেছে।’

টেলিকম খাতের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করে আইজ্যাক বলেন, ‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, টেলিকম খাতে যুক্ত সকলের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাথে একসঙ্গে কাজ করা জরুরি। প্রস্তুতি, সম্পদ বণ্টন ও কার্যকর সংকট ব্যবস্থাপনার জন্য এ ধরনের সহযোগিতা অপরিহার্য। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা বেড়ে যাওয়ায়, দুর্যোগ মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা অতীব প্রয়োজন, যাতে করে দুর্যোগপূর্ববর্তী পর্যাপ্ত প্রস্তুতি নেয়া যায়, দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম দ্রুত শুরু করা যায় ও দুর্যোগকালীন ক্ষতির পরিমাণ কমানো যায়।’

যাত্রার শুরু থেকেই ইডটকো বাংলাদেশ ‘টাওয়ার টু পাওয়ার’, ‘টাওয়ার টু ওয়াটার’ ও ‘টাওয়ার টু কমিউনিটি’ সামাজিক দায়বদ্ধতার উদ্যোগগুলোর মাধ্যমে ৬৪ হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে; যা সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন ও সহায়তায় তাদের অব্যাহত প্রতিশ্রুতির প্রমাণ।

ShareTweetShare

আরও পড়ুন

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
লীড-২

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
লীড-২

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি
চট্টগ্রাম

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে
লীড-২

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লীড-২

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.