• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭ ২০২৬, ১৭:৪২ অপরাহ্ণ
অ- অ+
পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু বলেছেন, ‘বান্দরবানের পর্যটন শিল্পের বিকাশে পরিষ্কার পরিচ্ছন্নতা, পর্যটকবান্ধব পরিবেশ, দক্ষ ট্যুরিস্ট গাইড, নিরাপদ যাতায়াত এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটকদের কাছে বান্দরবানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে শহর থেকে শুরু করে পর্যটন স্পট ও প্রবেশ পথ পর্যন্ত সবকিছু আরো পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আকর্ষণীয় করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন উন্নয়নে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিতে দেশের সব জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয় বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এগিয়ে নিতে হবে। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটকে সমন্বিত পর্যটন রুটের আওতায় আনার ব্যাপক সম্ভাবনা রয়েছে।’

তিনি উল্লেখ করেন, অক্টোবর থেকে পর্যটকের আগমন বাড়ার সম্ভাবনা থাকায় এখন থেকেই পর্যটন সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

বান্দরবান শহর ও জেলার প্রবেশপথ কেরানীহাটকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও যানজট মুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘সড়কের দুই পাশ, ড্রেন ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে।’

ট্যুরিস্ট গাইডদের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পর্যটকদের কাছে গাইডরাই জেলার প্রতিনিধিত্ব করেন। তাই তাদের নির্বাচন ও প্রশিক্ষণের ক্ষেত্রে আচরণ, উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতাকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য ইংরেজিতে দক্ষ গাইড তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট সেবার মান উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘রান্নাঘর, ওয়াশরুম ও আবাসিক কক্ষসহ সব জায়গায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে। খাবার ও অন্যান্য সেবার মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে।’

মন্ত্রী আরো উল্লেখ করেন, পর্যটন স্পটে যাতায়াতের ক্ষেত্রে নিরাপদ ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে।পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, ‘বান্দরবানের পর্যটন উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। প্রশাসন, জনপ্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশ, পরিবহন খাত, হোটেল-রেস্তোরা ব্যবসায়ী, ট্যুরিস্ট গাইড ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়ে তোলা সম্ভব।’

বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ShareTweetShare

আরও পড়ুন

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
চট্টগ্রাম

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব-৭
চট্টগ্রাম

চট্টগ্রামে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব-৭

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

সেপ্টেম্বর-অক্টোবর ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

সেপ্টেম্বর-অক্টোবর ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ সময় : মেয়র শাহাদাত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭’-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

বাজারে এলো ভিমোটোর নতুন দুইটি ইলেকট্রিক স্কুটার

বাজারে এলো ভিমোটোর নতুন দুইটি ইলেকট্রিক স্কুটার

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.