• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ সারাদেশ

১৫ বছর পর নিজ এলাকায় ফিরলেন যুবদলের নেতা হাসান নূরী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৪, ১৮:৫২ অপরাহ্ণ
অ- অ+
১৫ বছর পর নিজ এলাকায় ফিরলেন যুবদলের নেতা হাসান নূরী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মহেশখালী, কক্সবাজার: ২০০৯ সালের সেপ্টেম্বরে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবদলের প্রাক্তন সহ-সভাপতি হাসান নূরী আওয়ামী লীগের হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হন। নানা সময় মাতৃভূমির টানে এলাকায় আসতে চাইলেও পুনরায় হামলা ও মামলার শিকার হয়ে আত্মগোপনে চলে যান তিনি।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান নূরী দেশে ফেরার আবেদন করেন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে। সবকিছু ঠিক করে গেল ২৮ আগস্ট দেশে ফিরেন এ যুবদল নেতা। পরে শনিবার (৩১ আগস্ট) নিজ এলাকার কালারমারছড়ায় পা রাখেন তিনি। এ সময় শত শত জনতা তাকে দেখতে রাস্তার দুই পাশে ভীড় করেন। হাসান নূরী গাড়ি থেকে নামতেই কালারমারছড়া ইউনিয়নের সাধারণ মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

তিনি কালারমারছড়া বাজারে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনতার সাথে কুশল বিনিময় করেন এবং কালারমারছড়া বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাসান নূরী বলেন, ‘দীর্ঘ দিন আপনারা শোষণ-নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে সেই শোষণ, বঞ্চনা ও নির্যাতনের দিন শেষ হয়েছে। আমি জেনেছি, আপনারা দীর্ঘ দিন যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা দিয়ে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে বাধ্য হয়েছেন। নয়া বাংলাদেশের নয়া স্বাধীনতায় আপনারাও স্বাধীনভাবে ব্যবসায়-বাণিজ্য করবেন। কাউকে এখন থেকে আর চাঁদা দিতে হবে না। কালারমারছড়ায় কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। যদি কোন সন্ত্রাসী কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের কঠোর হাতে দমন করা হবে।’

ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তানভীর সিদ্দিকীর কবর জেয়ারত করেন। এরপর হাসান নূরী তানভীর সিদ্দিকীর পৈতৃক ভিটা পরিদর্শন করেন। পরে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে বৈঠক করেন হাসান নূরী। এ সময় তিনি সকলকে একটি সন্ত্রাসমুক্ত, শান্ত, সমৃদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার জন্য সবাইকে আহ্বান জানান।

এ সময় যুবদলের নেতা ইকবাল, তমজিদ, দিদার, ছাত্রনেতা সৌরভ খান, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ বেলাল, শ্রমিকদলের নেতা মোহাম্মদ মানিকসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক শরীফ প্রায় ডজনখানেক মামলার আসামি করেন হাসান নূরীকে।

ShareTweetShare

আরও পড়ুন

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
লীড-২

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
লীড-২

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি
চট্টগ্রাম

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত
চট্টগ্রাম

সোনালী বাজারে মাদক ও অনলাইন জুয়া বিরোধী র‍্যালি অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে
লীড-২

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লীড-২

পেকুয়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.