• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

প্রথম বারের মত টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ৫ ২০২৪, ২০:০৩ অপরাহ্ণ
অ- অ+
প্রথম বারের মত টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ডালাস, যুক্তরাষ্ট্র: স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (৬ জুন) টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। প্রথম বারের মত টি-২০ ফরম্যাটে মুখোমুখি হবে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপে সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে চমকে দিতে চায় যুক্তরাষ্ট্র। ডালাসে ‘এ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৬ জুন) রাত নয়টা ৩০ মিনিটে খেলতে নামবে পাকিস্তান-যুক্তরাষ্ট্র।

স্বাগতিক দেশ হিসেবে এবারের বিশ্বকাপে খেলতে নেমেই দারুন শুরু করেছে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে সাত উইকেটে জয় তুলে নেয় তারা। কানাডার করা পাঁচ উইকেটে ১৯৪ রানের লক্ষ্য ১৪ বল বাকী রেখেই স্পর্শ করে রেকর্ড জয়ের স্বাদ নেয় যুক্তরাষ্ট্র। দলের জয়ে বড় অবদান রাখেন অ্যারন জোন্স ও আন্দ্রিস গাউস। জোন্স ৪০ বলে চারটি চার ও দশটি ছক্কায় অপরাজিত ৯৪ ও গাউস সাতটি চার ও তিনটি ছক্কায় ৪৬ বলে ৬৫ রান করেন।

কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর পাকিস্তান ও ভারতকে হারানোর ঘোষনা দেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, ‘যেভাবে খেলেছি, সেভাবে বাকী ম্যাচগুলো খেলে যেতে চাই। পাকিস্তান বা ভারত, দুই দলের বিপক্ষেই নির্ভিক ক্রিকেট খেলব আমরা। জয়ের জন্য নিজেদের উজার করে দিব।’

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে বিশেষ কিছু পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র। মাঠের লড়াইয়ে সেগুলো কাজে লাগাতে মরিয়া তারা। মোনাঙ্ক প্যাটেল বলেন, ‘কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়নই করাই এখন মূল লক্ষ্য। জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামব আমরা। প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় দিতে রাজি না আমরা। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, জয়ের হাসি আমরাই হাসব।’

তবে, কাগজে-কলমে ফেবারিট ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান এ বছর চারটি টি-২০ সিরিজ খেলেছে। এরমধ্যে দুইটিতে হার, একটি করে জয় ও ড্র করেছে তারা। বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তার। ঐ সিরিজে হারের পর শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে সাদা বলেল দুই ফরম্যাটে পুনরায় বাবর আজমের কাঁধে অধিনায়কত্বের ভার তুলে দেয় পাকিস্তান। এরপর বাবরের নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে পাকিস্তান। বিশ্বকাপের পূর্ব মুর্হূতে প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সফর করে পাকিস্তান। আইরিশদের কাছে প্রথম ম্যাচ হারলেও, শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা। কিন্তু, ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায় বাবরের দল।
বিশ্বকাপের পূর্বে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ থাকায় কোন অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেনি পাকিস্তান। তাই, সর্বশেষ দুই সিরিজে খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর বলেন, ‘আমরা জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ভাল ছন্দে আছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর, বিশ্বকাপেও ভাল শুরু করেছে। নিজেদের কন্ডিশনের সুবিধা ভালভাবে কাজে লাগিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামার পূর্বে দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানকে। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ব্যাপারটি নিশ্চিত করেছেন বাবর, ‘সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচে থেলতে পারবেন না ইমাদ। আমরা আশা করছি, দ্বিতীয় ম্যাচ থেকেই ইমাদকে পাওয়া যাবে।’

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাব-র‌্যাব ৭ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল
খেলাধুলা

সেপ্টেম্বর হতে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের
খেলাধুলা

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করার আহ্বান মেয়র শাহাদাতের

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম
খেলাধুলা

চট্টগ্রাম ওয়াসা ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত হতে হবে : এমডি জানে আলম

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া
খেলাধুলা

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.