• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র ‘জীবনের খেলা’য় সজল ও সিন্ডি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১ ২০২৪, ২২:২৯ অপরাহ্ণ
অ- অ+
ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র ‘জীবনের খেলা’য় সজল ও সিন্ডি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ‘জীবনের খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বারের মত বড় পর্দায় জুটি বাঁধলেন চিত্রনায়ক সজল ও চিত্রনায়িকা সিন্ডি রোলিং। প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। এটি ওয়ালিদ আহমেদের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তার নির্মিত ‘মেঘের কপাট’ গেল নভেম্বরে সিনেমা হলে মুক্তি পায়।

নয়া চলচ্চিত্রের উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজন করা হয় চলচ্চিত্রটির আনুষ্ঠানিক শুভ সূচনার। রোমান্টিক ও অ্যাকশন ঘরানার এ চলচ্চিত্রটিতে সজল ও সিন্ডি রোলিং ছাড়াও অন্যান্য চরিত্রগুলোতেও বহু চমক থাকবে বলে জানিয়েছেন ওয়ালিদ আহমেদ।

ওয়ালিদ আহমেদ বলেন, ‘ভার্সেটাইল হিরো সজল এ সময়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক চলচ্চিত্রে তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর জয় করে নিচ্ছেন। তার সঙ্গে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা চলচ্চিত্র উপভোগ করবেন আমার বিশ্বাস।’

সজল বলেন, ‘চলচ্চিত্রে আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি, যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন ও পরিশ্রমের। তাতে হয় নয়া কিছু তৈরি হবে অথবা আমি আরো শিখব। ভাল কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা ওয়ালিদ আহমেদের সাথে আমার আছে। দর্শক আমাকে নতুনভাবে পাবেন ‘জীবনের খেলা’ চলচ্চিত্রে।’

সিন্ডি রোলিং বলেন, ‘বাংলা চলচ্চিত্রে আমি বহু রকম রোল করেছি। কখনো অ্যাকশন, কখনো আইটেম সং, কখনো বা ভিলেন। এবার আরো বড় পরিসরে কাজ করা হবে। সজলের সাথে স্ক্রীন শেয়ার করাটা আমার জন্য খুবই আনন্দের। তার কাছ থেকে বহু কিছু শেখার আছে। আমি ভাগ্যবান যে, এমন একটা প্রজেক্টে গুণী পরিচালক ওয়ালিদ আহমেদ আমাকে যুক্ত করেছেন।’

বলে রাখা ভাল, ‘জীবনের খেলা’ চলচ্চিত্রটির গানে কন্ঠ দিয়েছেন হৃদয় খান, ইমরান, কনা, মেহবুবা কামাল, ঐশী ও জেফরি ইকবাল। সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ। চলচ্চিত্রটি চলতি বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে বলে পরিচালক জানিয়েছেন।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : সুখ-দুঃখের বর্ষা

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বিনোদন

চট্টগ্রামের শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্যে মুগ্ধ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার
বিনোদন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি
বিনোদন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা
বিনোদন

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার
বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরছে সত্যজিৎ মোশন পিকচার

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.