• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২ ২০২৬, ২১:১৮ অপরাহ্ণ
অ- অ+
মহাসমারোহে আহমেদাবাদে নবরাত্রির উদ্বোধন, অংশ নিলেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

আহমেদাবাদ, ভারত : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ভাইব্র্যান্ট নবরাত্রি ফেস্টিভ্যাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান।

রোববার (১২ অক্টোবর) গুজরাট ট্যুরিজমের উদ্যোগে শহরের জিএমডিসি গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক প্রতিনিধিরা।

উৎসবে ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ৩৫০ জনেরও বেশি আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থী ছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশ, নেপাল, চীন ও আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেবীশক্তির আরাধনা, গুজরাটের সমৃদ্ধ লোকসংস্কৃতি এবং ঐতিহ্যবাহী নৃত্যকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবের প্রাঙ্গণ সেজে ওঠে বর্ণিল আলোকসজ্জা ও উৎসবের নানা আয়োজনে। ঢোলের তালে ঐতিহ্যবাহী গরবা ও ডান্ডিয়ার ছন্দে মুখর হয়ে ওঠে জিএমডিসি গ্রাউন্ড। সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি ৮০০’-রও অধিক শিল্পীর পরিবেশনায় পরিণত হয় এক প্রাণবন্ত আন্তর্জাতিক মিলনমেলায়।

গুজরাটের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন নবরাত্রি। নয় রাত ধরে দেবী দুর্গা ও আদ্যাশক্তির আরাধনাকে কেন্দ্র করে পালিত এ উৎসবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি গরবা ও রাস ডান্ডিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষের বৃত্তাকার গরবা নৃত্য গুজরাটের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে দেশ-বিদেশের মানুষের কাছে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

গুজরাটের ঐতিহ্যকে বিশ্বের দরবারে পরিচিত করা, পর্যটনকে উৎসাহিত করা এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আলোকোজ্জ্বল উৎসব প্রাঙ্গণে বিভিন্ন দেশের মানুষের সম্মিলিত অংশগ্রহণ আবারও প্রমাণ করেছে, সংস্কৃতি ও উৎসব ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে মানুষকে একসূত্রে বাঁধতে পারে। আহমেদাবাদের নবরাত্রি তাই কেবল ধর্মীয় উৎসব নয়, বরং ঐতিহ্য, সম্প্রীতি ও আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলবন্ধনের এক বর্ণাঢ্য উদযাপন।

ShareTweetShare

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় চসিকের বিশেষ অভিযান, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’
বিনোদন

ভাই-বোনের আত্মিক সম্পর্কের হৃদয়স্পর্শী চলচ্চিত্র ‘মায়া’

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
তথ্যপ্রযুক্তি

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী
অর্থনীতি

কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি গভর্নমেন্ট প্রয়োজন : মেয়র শাহাদাত

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর
অর্থনীতি

আমেরিকা থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শন খাদ্যমন্ত্রীর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

আপন আহসানের নতুন গান ‘ভালো থেকো’

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন গ্যাজেট অ্যান্ড গিয়ারের

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

চবি অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব উদযাপিত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.