• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

পলোগ্রাউন্ড মাঠে বৃহস্পতিবার থেকে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২ ২০২৪, ২২:৪০ অপরাহ্ণ
অ- অ+
পলোগ্রাউন্ড মাঠে বৃহস্পতিবার থেকে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে চট্টগ্রাম সিটিতে শুরু হচ্ছে মাসব্যাপী ৩১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবারো সিটির পলোগ্রাউন্ড মাঠে এ মেলার আয়োজনের প্রস্তুতি চলছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিটির আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিআইটিএফের চেয়ারম্যান একেএম আকতার হোসাইন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল চারটায় সিআইটিএফের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মেলা উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি থাকবেন নৌপরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ। গেস্ট অব অনার থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।’

মেলাকে ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে স্টল তৈরির জন্য খোড়াখুঁড়ি ও নির্মাণকাজ। ফলে, মাঠে এখন আর খেলতে পারছে না শিশু-কিশোরেরা।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ‘আমরাও চাই, খেলার মাঠে মেলা না হোক। চট্টগ্রামে কেন খেলার মাঠের এত অভাব? এটা আমাদের ব্যর্থতা। খেলার বহু মাঠ বেদখল হয়ে গেছে। চেম্বার প্রতি বছর দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক মানের এক্সপো সেন্টার নির্মাণের জন্য। জঙ্গল সলিমপুরসহ কয়েকটি জায়গায় এক্সপো সেন্টার করার প্রস্তাবনা রয়েছে। এটা খুবই জরুরি। কেননা এখন মেলার জন্য আমাদের স্থাপনা করতে হয়, আবার মেলা শেষে সেটি আগের অবস্থানে ফিরিয়ে আনতে হয়- এ কারণে চেম্বার ও ব্যবসায়ীদের প্রচুর বিনিয়োগ করতে হয়। স্থায়ী ভেন্যু হলে সেটি আর হবে না।’

এবারের মেলায় চার লাখ বর্গফুটের সিআইটিএফে ১৬টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, তিনটি জোনে ৪০০ স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে ভারত, থাইল্যান্ড, ইরানের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পণ্য প্রদর্শন করবে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা।

মেলায় বঙ্গবন্ধুর নামেও প্যাভিলিয়ন থাকবে। প্রকাশনা সংস্থা বাতিঘরের সহায়তায় শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, মুক্তিযুদ্ধবিষয়ক বই ও প্রকাশনা থাকবে এ প্যাভিলিয়নে।

প্লে থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা মেলায় বিনামূল্যে ঢুকতে পারবে জানিয়ে একেএম আকতার হোসাইন বলেন, ‘সিটির প্রায় স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যের টিকেট পৌঁছে দেয়া হয়েছে। পুরো মাস তারা সেটি ব্যবহার করতে পারবে।’

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.